বুধের স্থান বদলে কপাল খুলবে, দাম্পত্য সম্পর্ক আরও মধুর হবে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ হচ্ছে অত্যন্ত শুভ গ্রহ। ২৯ জুন বুধ ১২ টা ২৬ মিনিটে মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে।
১৯ জুলাই রাত ৮ টা ৪৬ মিনিট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে রাজকুমার গ্রহ। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এই গ্রহ স্থান পরিবর্তন করায় আপনার ভাগ্যের দ্বার খুলবে। আত্মীয়দের কাছ থেকে কোনও সুখবর পাবেন আপনি। পৈত্রিক সম্পত্তি ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। নতুন যানবাহন কিনতে পারেন। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। তাই আপনি ব্যবসার প্রত্যেকটি কাজে তাদের সাহায্য পাবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের তৃতীয় ঘরে প্রবেশ করে করবে বুধ গ্রহ। তাই আপনি তাই আপনি যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ারে আসবে সাফল্য। এসময় আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। তাই আপনার মন খুব খুশিতে থাকবে। যারা প্রেমের সম্পর্কযুক্ত তাদের খুব ভালো সময়। এসময় আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে বলতে হবে। এসময় আর্থিকদিকে খুব লাভ হবে আপনার। পেট সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি থেকে বের হতে পারবেন। আদালতের কাজে প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পারেন। দামি জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। তবে কোনও কাজেই এই সময়ে একদমই পিছিয়ে যাবেন না।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ ভালোই যাবে। এসময় উত্থান পতনের মধ্য দিয়ে আপনার যাবে। শুত্রুরা আপনার ক্ষতি করতে পারেন, তাই আগেই সাবধানে থাকুন। বাবা-মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন। কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়া সম্ভবনা রয়েছে আপনার। এই সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের সম্মান বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বেতন বাড়তে থাকবে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আদালত সংক্রান্ত যে সমস্যায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। এই সময় আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications