বুধ গোচরে ভাগ্য সোনায় মুড়বে, ব্যবসায় বাম্পার লাভ হবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে বারো রাশি, সাতাশটি নক্ষত্র, নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। গ্রহ ও নক্ষত্ররা ঘর বদল করার সময়ে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। বুধ গ্রহ হল অত্যন্ত শুভ গ্রহ। বুধকে আমরা যোগাযোগ, ব্যবসা, বুদ্ধিমত্তার কারক বলেই জানি। বুধ যখন গতিপথ বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

৭ মে মাসে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। তাছাড়া কর্মজীবন থেকে ব্যবসাতেও তারা এগিয়ে যেতে পারবেন। জানুন ভাগ্যবান রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা?

Business


মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এসময় সোনা ব্যবসায়ীদের অত্যন্ত সুখের সময়। আপনার এগারোতম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মক্ষেত্র এগিয়ে যেতে পারবেন ।বেতন বাড়বে আপনার। শেয়ার বাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন। অনেক দিন পর আপনার কোনও বন্ধু বা আত্মীয়ের সঙ্গে দেখা হবে। এই সময়ে কারোর সঙ্গে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে। এসময় সন্তানের শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনি এসময় ব্যবসা ক্ষেত্রেও এগিয়ে যেতে পারবেন। এসময় ধর্মীয় কোনও অনুষ্ঠানে বিনিয়োগ করতে পারেন। তাছাড়া আপনারা কোনও বড় অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাবেন। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। প্রেম ও নতুন সম্পর্ক তৈরির জন্য এটি খুব ভালো সময়। ব্যবসার কারণে আপনাকে দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনেও সুখে থাকবেন এই রাশির ব্যক্তিরা। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু। পরিবেশ অনুকূলে থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করুন। তাছাড়া নতুন কোনও ব্যবসা করলে সেখানেও সাফল্য আসবে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিবেশ আনন্দে থাকবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কাজের জায়গায় সুফল পাওয়ার সম্ভাবনা থাকে। জমি সংক্রান্ত কাজে লাভ করতে পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+