বুধ মার্গী হওয়ায় ভাগ্যের মোড় ঘুরবে কোন রাশির জাতকদের, জানুন

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা ব্যবসা, কেরিয়ারের কারক বলেই জানি। বুধ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। চলতি মাসেই মীনে বুধ মার্গী হয়েছে।

বুধের শুভ প্রভাবে নয়া সম্পত্তির মালিক হবেন কোন রাশির জাতকরা। আর্থিক দিকে লাভ হবে কোন রাশির ব্যক্তিদের, জানুন।

Mercury Margi

  • বৃষ রাশি

বুধ মার্গী হওয়ার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনাদের আয় বাড়তে থাকবে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আমদানি, রপ্তানি ক্ষেত্রে খুব সফলতা আসবে। ভালো আয়ের কারণে, আপনার আত্মবিশ্বাসও আরও বাড়বে থাকবে এবং আপনি যে কাজ করতে চান,তা আপনি মন দিয়ে করতে পারবেন। বিবাহিত জীবনে কিছু সমস্যা আসবে, প্রেমের জীবন যারা যুক্ত তাদের ভালো সময়। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে পারেন আপনি। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। পরিবারের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন আপনি।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনি অনেক উন্নতি করতে পারবেন। টাকা, পয়সা উপার্জন করতে পারবেন। তাছাড়া আপনার খরচ আগের থেকে আরোও কমবে। আপনি ব্যবসায় মনোনিবেশ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার আরও উন্নতি হবে। আপনার সঙ্গে যারা কাজ করবেন তাঁরা আপনাকে সমস্ত কাজে সমর্থন করবেন। তবে তাদের মধ্যে কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে। যে কোনও প্রতিযোগিতায় সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। আয় ভালো হবে। প্রেম জীবনে যারা যুক্ত তাদের ভালো সময় শুরু হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন আপনি।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের সফলতা আসবে। বেকার যারা রয়েছেন তারা মনের মতন চাকরি পাবেন। এসময় শ্বশুরবাড়ির তরফ থেকে আপনি কোনও সম্পত্তি পেতে পারেন।আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। ব্যবসায় তাড়াহুড়ো করে কোনোও সিদ্ধান্ত নেবেন না, তবে সময়টা ভালো যাবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। তাছাড়া সন্তানের জন্য ভালো খবরই আপনি আরোও খুশি হবেন। আপনি আনন্দে সময় কাটাতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+