কুম্ভে অস্ত গেছে বুধ, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কোন রাশির জাতকরা?
জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার আমরা বুধকেই বলে থাকি। এই গ্রহকে জ্ঞান, ব্যবসার কারক বলে মনে করি। এই গ্রহ যখন তার ঘর পরিবর্তন করেন তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে তারা। তবে শুধু ঘর পরিবর্তনও নয় যখন এই গ্রহ অস্ত যায় বা উদয় হয় তখনও কিন্তু বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে সে, সেটি অনেক সময় ইতিবাচক হতে পারে আবার কারোর জীবনে আবার নেতিবাচকও হতে পারে। পয়লা মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশিতে অস্ত গেছে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে নানান প্রভাব ফেলেছে। তবে কিছু রাশির ব্যক্তির জীবনে কুপ্রভাব পড়েছে। অর্থাৎ তাদের খারাপ সময় শুরু হয়েছে। জেনে নিন সেই রাশির তালিকা ঠিক কোন কোন রাশি পড়ছে।

কুম্ভ রাশি
বুধ ঘর পরিবর্তন করায় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের প্রতিকূল সময়ে শুরু হবে। এসময় আপনার আত্মবিশ্বাস কমতে থাকবে। যে কারণে আপনার চাকরিক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে উত্থান পতন আপনার লেগেই থাকবে। ব্যক্তিগত জীবনে আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে । আপনাকে লাগাম দিতে হবে সকল কাজে। না হলে আপনার জীবনের নানান অশান্তির সম্মুখীন হতে হবে।

মেষ রাশি
এই সময়ে মেষ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময়ই শুরু। এই সময় আপনার আয়ের ঘরেই প্রবেশ করবে বুধ। তাই আপনার আয়ের তেমন অভাব হবে না। তবে ব্যবসার ক্ষেত্রে আপনার খুব ক্ষতি হবে। সেই আর্থিক ক্ষতিতে আপনি এতটাই জর্জরিত হয়ে পড়বেন যে কারণে মানসিক চাপ বাড়তে থাকবে, তাই মানসিক চাপ বাড়লে দূরে কোথাও ঘুরে আসতে পারেন। তবে সেখানেও সাবধানে যেতে হবে ,কারণ আপনার দুর্ঘটনা ঘটার যোগ রয়েছে।

কর্কট রাশি
বুধ অস্ত যাওয়ার কারণে কর্কট রাশির নানান অসুবিধার সময় শুরু হবে। এ সময় আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে বুধ। এই সময়ে স্বাস্থ্যের আপনার খারাপ হতে পারে। পেট সংক্রান্ত নানান সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। পরিবারের সঙ্গে ক্রমশ বিবাদ বাঁধতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানে চালাবেন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রের যোগ দেবেন, না হলে আপনাকে নানান অসুবিধা সম্মুখীন হতে হবে। আর্থিক খরচ বাড়বে। তাই আয় বুঝে ব্যয় করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications