New Year 2024: পাঁচ বছর পর মিলন হবে শুক্র ও বুধের, নয়া বছরে চাকরিতে পদোন্নতি হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই তাদের সময় মতন স্থান বদল করে থাকে, যার ইতিবাচক, নেতিবাচক প্রভাব পরে বারো রাশির ব্যক্তিদের উপর। ২০২৪ সালে একাধিক দুর্লভ যোগ তৈরি হতে চলেছে। তাছাড়া অনেক গ্রহরা স্থান বদলও করবে।
তার মধ্যে প্রথমটিই হল বুধ ও শুক্রের মিলন, জ্যোতিষ গণনা অনুযায়ী, নতুন বছরে মকর রাশিতে বুধ ও বৃহস্পতির মিলন হবে। ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ, তারপর শুক্র প্রবেশ করবে এই রাশিতে। পয়লা ফেব্রুয়ারি একই রাশিতে বুধ ও শুক্রের মিলন হবে। এই সময় আর্থিক দিকে লাভ হবে কাদের।

- মিথুন রাশি
মিথুন রাশির(Gemini) জাতক জাতিকাদের বুধ ও শুক্রের মিলনে জীবনে সাফল্যর সময় শুরু হবে। এসময় আপনার অপ্রত্যাশিত কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার কথাবার্তায় অনেকেই মুগ্ধ হবেন। আর্থিক অবস্থারও অনেক উন্নতি হবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। সমাজে আপনার নাম ক্রমশ বাড়তে থাকবে। আয়ের বাড়তি উৎস তৈরি হবে। আপনার দীর্ঘ অমীমাংসিত কাজ শেষ হলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। প্রিয়জনের আগমনে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। এসময় যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মজীবনে মিলবে সফলতাও। শুধু তাই নয় ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। এসময় আপনি যদি স্টক মার্কেট, অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
বুধ ও শুক্রের মিলনের কারণে তুলা রাশির (leo) ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা আসবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ অনেকটাই কমবে।পনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন, সেখানে সফলতা আসবে। যারা নতুন চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নয়া সম্পত্তির মালিক হতে পারবেন। এসময় গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সকলের সঙ্গে ভালো ভাবে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications