শুক্র ও বুধের মিলনে রাজার হালে জীবন কাটাবেন, ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের ওপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। রাহু ও শনি গ্রহ ছাড়া প্রত্যেকটি গ্রহই প্রত্যেক মাসে ঘর বদল করে থাকে। বুধকে বুদ্ধিমত্তা, ব্যবসার কারক বলে মনে করা হয়। শুক্র হল ধন-সম্পদ, রোমান্স, দাম্পত্য জীবনের কারক।

বুধ গ্রহ বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। ১০ মে সন্ধ্যে৬ টা ৩৯ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। সেখানে উপস্থিত রয়েছে শুক্র গ্রহ। দুই শুভ গ্রহের মিলনে তৈরি হবে 'লক্ষ্মীনারায়ণ যোগ’। আর দুই গ্রহের মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

astrology

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিরা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। বেতন বাড়তে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। পরিবেশ অনুকূলে থাকবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দূরে এসময় ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।

  • মিথুন রাশি

বুধ ও শুক্রের মিলনের কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। যারা রিয়েল এস্টেটের ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। আর্থিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতি হবে। আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন । সমাজে আপনার সম্মান আরও বাড়বে। প্রতিযোগিতামূলক যেকোনোও পরীক্ষা দিলে সেখানে সফলতা মিলবে। দেবী লক্ষ্মীর কৃপা আপনার জীবনে লেগেই থাকবে। এসময় ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। দাম্পত্য জীবনে খুব সুখী হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। তাছাড়া আপনি যদি বিদেশের সম্পত্তি কিনতে চান কিনতে পারেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। যদি আপনি কোনও ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবেন করতে পারেন সেখানেও সফলতা আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে মুনাফা অর্জন করতে পারবেন। যারা বিলাসবহুল জিনিসের ব্যবসা করছেন তারা বিশেষ সুবিধা পাবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবে। যারা নতুন প্রেমের সম্পর্কে জড়াতে চাইছেন তাঁদের জন্য শুভ সময়। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+