জানুয়ারি মাসের প্রথমেই হবে মঙ্গল মার্গী, মঙ্গলময় হয়ে উঠবে এই রাশিরদের জীবন
জানুয়ারি মাসের প্রথমেই হবে মঙ্গল মার্গী, মঙ্গলময় হয়ে উঠবে এই রাশিরদের জীবন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন কোনও গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষভাবে প্রভাব ফেলে সে। সেটি কারোর জীবনে শুভ হতে পারে আবার কারোর জীবনে অশুভও হতে পারে। মঙ্গলের একটি বিশেষ প্রভাব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। মঙ্গলকে আমরা গ্রহের সেনাপতি বলেই জানি। জানুয়ারি মাসের ১৩ তারিখ সেনাপতি মঙ্গল বৃষ রাশিতে মার্গীতে হতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়বে ১২ রাশির উপরেই। তবে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

কন্যা রাশি
এই রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গলের শুভ প্রভাব পড়বে। এই রাশির নবম ঘরে বিরাজ করবে মঙ্গল। এটিকে ভাগ্য ও বিদেশের স্থান বলে মনে করা হয়। এই সময় আপনাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হচ্ছে। যারা ব্যবসা করতে চান বা নতুন ভাবে ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এসময় আপনি খুব দক্ষতার সঙ্গে সমস্ত কাজ করতে পারবেন। এসময় আপনার শরীর ফিট থাকবে।যে কোন শুভ অনুষ্ঠানে যেতে পারেন আপনি। পিতার সঙ্গে আপনাদের খুব ভালো সম্পর্ক তৈরি হবে। এসময়ে আপনাদের সাফল্যের সময় শুরু হবে।

মেষ রাশি
এই রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে মঙ্গল। যে ঘরকে আমরা সম্পদের ঘর বলেই জানি। এই সময় আপনি হঠাৎ কোথাও থেকে টাকা পেতে পারেন। যেখান থেকে ঋণ নিয়েছেন তা শোধ করে দিতে পারেন। জীবনে আপনার সাফল্যের সময় শুরু। এসময় আপনি দূরে কোথাও স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন।এ সময় আপনার আয় ক্রমশ বাড়বে। অংশীদারিত্ব ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারবেন। সম্মান বাড়তে থাকবে আপনার। আপনার মনের মানুষের সঙ্গে আপনার বিয়ের সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনার সুখ বজায় থাকবে।

বৃষ রাশি
মঙ্গলের কারণে বিশেষ জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এ সময় আপনার কেরিয়ার থেকে ব্যবসা সকল ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করতে পারবেন। আপনার সম্মান ক্রমশ বাড়বে।এ সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবনের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। কেরিয়ার আপনার খুব ভালো যাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের হয়ে যাবার সম্ভবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications