এপ্রিলে গতিপথ থেকে নক্ষত্র বদল করবে এই গ্রহ, ভাগ্য পরিবর্তন হবে কাদের?

গ্রহ গোচরের বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর। সেটি কারোর জন্য কখনও শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়। এমনটাই বলে জ্যোতিষশাস্ত্র। মঙ্গল গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়। মঙ্গল যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

অনেক সময় সে তার নক্ষত্রও বদল করে থাকে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের ওপরে। এপ্রিল মাসের ৩ তারিখ ১ টা ৫৬ মিনিটে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে।

zodiac signs

ছবি সৌজন্য- pexels

তার ৯ দিন পর অর্থাৎ ১২ এপ্রিল সকাল ৬ টা ৩২ মিনিটে মঙ্গল গ্রহ পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল এপ্রিলে দু’বার ঘর বদল করে কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার ঘুরতে চলেছে, জানুন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময়ে আপনারা সোনা ব্যবসায়ে চাইবেন তাই করতে পারবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় সমাজে সম্মান বাড়তে থাকবে। পরিবারের কারোর সঙ্গে ঝামেলা, অশান্তিতে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের লাভের ঘরেই প্রবেশ করবে মঙ্গল গ্রহ। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময়ে যদি আপনি লটারি কিংবা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, সেখানেও লাভের মুখ দেখবেন। তাছাড়া নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারের সকলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় থাকবে। এই সময় অংশীদারিত্ব যেকোনও ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে দ্বিগুণ অর্থ লাভ করতে পারবেন।

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গল গোচরের শুভ প্রভাব পড়বে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। তাছাড়া আপনার চাকরি থেকে ব্যবসাতেও খুব লাভ হবে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এই সময় পাইকারি ব্যবসায় লাভের মুখ দেখবেন। তাছাড়া যারা বেকার রয়েছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন, তাদের অর্থপ্রাপ্ত নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। স্বামীর সঙ্গে সুখে থাকতে পারবেন।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+