আগামী বছর মঙ্গল মার্গী হতে চলেছে, এর রাশিদের জীবন হবে আরও মঙ্গলময়
জ্যোতিষ শাস্ত্রে মঙ্গল গ্রহকে সাহস ও শৌর্য্যের কারক হিসাবে মানা হয়ে থাকে। মঙ্গল গ্রহ একটি লাল গ্রহ। এর পাশাপাশি মঙ্গল গ্রহকে সেনাপতির পদও দেওয়া হয়েছে। জেনে রাখুন যে মঙ্গল গ্রহ ২০২৩ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত বৃষ রাশিতে মার্গী হতে চলেছে। যার প্রভাব সব রাশির জাতকদের ওপর পড়তে দেখা যাবে। তবে এমন কিছু রাশি আছে যাঁদের এই সময় ব্যবসা ও কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হতে চলেছে। আসুন জেনে নিই সেই রাশিদের বিষয়ে।

কর্কট রাশি
আপনাদের জন্য মঙ্গল গ্রহের মার্গী হওয়া লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। কারণ মঙ্গল গ্রহ আপনার গোচর কুণ্ডলীর একাদশতম স্থানে মার্গী হতে চলেছে। যেটাকে আয় ও লাভের ঘর বলে মনে করা হয়। এইজন্য এই সময় আপনি নতুন নতুন মাধ্যম দিয়ে অর্থ উপার্জন করতে সফল হবেন। এই সময় আপনি আপনার পরিশ্রমের মূল্য পাবেন। নিজের পরিশ্রমে আপনি অনেক অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায় বিনিযোগ করলেও লাভ পাবেন।

কন্যা রাশি
মঙ্গল গ্রহের মার্গী হওয়া কন্যা রাশির জাতকদের জন্য অনুকূল থাকবে। কারণ মঙ্গল গ্রহ আপনার রাশির নবম ঘরে মার্গী হতে চলেছে। যেটাকে ভাগ্য ও বিদেশ সফরের স্থান বলে মানা হয়ে থাকে। এইজন্য এই সময় আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। এর পাশাপাশি আপনি ব্যবসার ব্যাপারে সফর করতে পারেন। যা ভবিষ্যতে লাভদায়ক প্রমাণিত হবে। এর সঙ্গে নিজের কর্মস্থানের সঙ্গে যুক্ত নিজের জীবনের কোনও শুভ খবর আপনি পেতে পারেন।

সিংহ রাশি
মঙ্গল গ্রহের মার্গী হওয়ায় আপনার ভালো দিন শুরু হতে চলেছে। কারণ মঙ্গল গ্রহ আপনার রাশির দশম ঘরে মার্গী হতে চলেছে। যেটাকে কর্মক্ষেত্র ও চাকরির জায়গা বলে মানা হয়। এইজন্য এই সময় আপনার নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। এর সঙ্গে ব্যবসায় নতুন অর্ডার আসায় লাভ হতে পারে। অন্যদিকে আপনি কর্মক্ষেত্রে মনের মতো পরিণাম দেখতে পারবেন। আপনার যে কাজ বেশ কিছু সময় ধরে বিগড়ে ছিল তা এবার সম্পূর্ণ হতে পারে।

মঙ্গল মার্গী
উল্লেখ্য, আসন্ন ২০২৩ সালের জানুয়ারি মাসে এই গ্রহের গোচর হতে চলেছে। এই সময় ব্যবসা ও কেরিয়ারে উন্নতি আসন্ন। ১৩ জানুয়ারি মঙ্গল মার্গী হয়ে বৃশ্চিকে প্রবেশ করবেন। যার ফলে উপরোক্ত তিন রাশিতে আসতে চলেছে সুসময়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications