Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবে মঙ্গল স্থান বদল করবে, ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাববেন কারা?

জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সেনাপতি গ্রহ বলে মনে করা হয়। মঙ্গল যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে। জুলাই মাসের ১২ তারিখ মঙ্গল সন্ধ্যা ৭ টা ১২ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে।

২৬ অগাস্ট বিকেল ৩ টে ৪০ মিনিট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। তাই আপনি কোনও কাজেই এগোতে পারবেন না। ঝগড়া, অশান্তি লেগেই থাকবে। পরিবারে মতবিরোধের কারণে আপনার বিচ্ছেদ হতে পারে। সকলের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে তবেই চলবেন। কোনও কাজেই কখনোই মাথা গরম করবেন না। কাদের খারাপ সময় শুরু হবে, জানুন।

Sad Man

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। অযথা কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে ঋণ দেবেনও না। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। সকল কাজের জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। আপনাকে পায়ে ব্যথায় ভুগতে হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যবসায় অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের জীবন উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। এসময়ে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। কারোর থেকে অযথা টাকা নেবেন না। পরিবারে সকলের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করবেন। ব্যবসায় অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। নতুন ব্যবসা শুরু না করাই ভালো। প্রেমময় জীবন যাপন করছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কেউ আপনার সম্পর্কের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। তাই আগেই সাবধান হোন। ব্যবসায় লাভ করতে পারবেন না। সেই সঙ্গে ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। দাম্পত্য জীবনে সুখ থাকবে না।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। বাড়িতে আপনার বিবাদ বাঁধতে পারে। মানসিক চাপ বাড়বে। কোনও বিষয় নিয়ে আপনার মায়ের সঙ্গে আপনার অহেতুক ঝগড়া হতে পারে। অযথা চাপ নেবেন না। তাহলে আপনার শরীর খারাপ হবে। এই সময়ে সাবধানে কাজ করার চেষ্টা করবেন। আপনার পুরনো কোনও লেনদেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে তা সম্পন্ন হবে না। কোনও খারাপ খবর পেতে পারেন। তবে মাথা ঠাণ্ডা রেখে চলবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+