মঙ্গলের রাশি বদলের শুভ প্রভাবে ভাগ্য ফিরবে কোন রাশির জাতকদের, জানুন

শুভ গ্রহরা নিজের সময় মত ঘর বদল করে কোনও রাশির ব্যক্তিদের উপর কখনও ভালো প্রভাব ফেলে। আবার কোনও রাশির ব্যক্তিদের উপর কখনও খারাপ প্রভাব ফেলে। ঠিক তেমনি শুভ গ্রহের মধ্যে ধরা হয় মঙ্গল গ্রহকে। এই গ্রহ ঘর বদলের সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ প্রভাব ফেলে। এমনটাই বলে জ্যোতিষশাস্ত্রে।

এপ্রিল মাসের ৩ তারিখ সেনাপ্রতি গ্রহ মঙ্গল তার ঘর বদল করতে চলেছে। মঙ্গলে এবার কর্কট রাশিতে প্রবেশ করবে। বর্তমানে সে মিথুন রাশিতে অবস্থান করছে। রাশি বদলের সময় এই রাশির জাতক-জাতিকাদের উপর নানান প্রভাব ফেলবে, জানুন।

Business

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। আর্থিক দিকটিও লাভ হবে আপনার। এই সময় যারা ব্যবসা করছেন, তাদের প্রতিপত্তি বাড়তে থাকবে। তরুণরা নতুন পরিকল্পনায় কাজ করার সুযোগ পাবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বিবাহিত জীবনেও আপনি সুখী থাকবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। আপনাকে বিলাসবহুল জিনিসপত্রের জন্য ব্যয় করতে হতে পারে।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। এই সময় নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন আপনি। তাছাড়া বেসরকারি চাকরিতে পদোন্নতি সম্ভাবনা রয়েছে। এই সময়ে সম্পত্তি, নতুন গাড়ি কিনতে পারেন। সামাজিকভাবে সকলের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে। প্রেমের সম্পর্ক ও বিবাহিত জীবনে মধুরতা বজায় থাকবে। যারা বেকার রয়েছেন তাঁদের চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে। কোনও কাজেই আপনারা পিছিয়ে পড়বেন না। কারোর সঙ্গে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে। প্রেম ও নতুন সম্পর্ক তৈরির জন্য এটি খুব ভালো সময়। বিবাহিত জীবনেও সুখী থাকবেন। তবে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ থাকবে। এসময় প্রতিযোগিতামূলক কোনও কাজ করলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে লাভের মুখ দেখবেন। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। চাকরিজীবীরা পদোন্নতি নিশ্চিত। মনের ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। বিদেশ থেকে আয়ের সম্ভাবনার কারণে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+