Mangal Asta 2023: মঙ্গল কতদিন অস্তমিত অবস্থায় থাকবে, গ্রহের অশুভ দৃষ্টি কাদের ওপর পড়বে
Mangal Asta 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গল যখন ঘর বদল করবে তখন ১২ রাশির ব্যক্তিদের ওপর শুভ ও অশুভ নানান প্রভাব পড়বে। সেপ্টেম্বর মাসের ১২ তারিখ মঙ্গল কন্যা রাশিতে অস্ত গেছে।
জানুয়ারি মাসের ১৭ তারিখ পর্যন্ত একই অবস্থায় থাকবে মঙ্গল। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় যাবে। এরপর মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে, তৈরি করবে 'সমসপ্তক যোগ’। কাদের খুব সাবধানে থাকতে হবে, জানুন।

- মেষ রাশি
মঙ্গল অস্ত যাওয়ার কারণে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে।পরিবারের সকলের সঙ্গে নানা অশান্তি থাকার কারণে আপনার মাথাও ঠিক থাকবে না। মানসিক চাপ হু হু করে বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে আপনার অশান্তি আসবে। সেই কারণে খুব মানসিক চাপ বাড়তে থাকবে। তবে, মাথা ঠাণ্ডা রেখে চলবেন। পরিবারের সকলের সঙ্গে খুব অশান্তি লেগে থাকবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। কোনোও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না।
- বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের খুব খারাপ সময়ে শুরু হবে। কোনও কাজেই তেমন ভাবে সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার অসুবিধা আসবে, তাই মাথা ঠাণ্ডা রেখে চলবেন। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা নেই। আপনি দূরে কোথাও ঘুরতে গেলেও সেখানে আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে। কারণ, আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে ততটা লাভ হবে না। এসময় আর্থিক দিকে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। যারা চাকরি করছেন তাদের জন্য খুব খারাপ সময়।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সঙ্গে অশুভ সময় শুরু হবে। এই সময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি কখনোই সুখী হবেন না। এসময় আপনার জীবনে অনেক বাধা আসবে। সেই বাধা কাটাতে আপনার খুব অসুবিধা হবে। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে আর আপনি যদি কোনও শুভ কাজ করার চেষ্টা করেন। সেই কাজে ততটা সফলতা অর্জন করতে পারবেন না। নানান ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications