কোন রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে ‘মহালক্ষ্মী যোগ’ গঠিত হয়, যোগের প্রভাবে জীবনে কী উন্নতি হয়?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময়ের মতো স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। এই সময় তারা নানান রকম যোগেরও সৃষ্টি করে। তার ভেতরে একটি যোগ হল মহালক্ষ্মী যোগ। এই যোগ অত্যন্ত শুভ। সেই সঙ্গে খুব বিরলও বটে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, খুব কম ব্যক্তির জন্মকুণ্ডলীতে এই যোগ গঠিত হয়। বলা হয়, এই যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে এই যোগ গঠন হবে, সেই ব্যক্তির জীবনে খুব সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিতেও তাদের খুব লাভ হবে। ভাগ্যের দ্বার তাদের সব সময় খোলা থাকবে। এমনকি তারা সারা জীবন সম্মান ও খ্যাতি লাভ করতে পারবেন। কখন এই মহালক্ষ্মী যোগ গঠন হয়, জানেন।

যখন মঙ্গল ও চন্দ্র উভয় গ্রহ একই রাশিতে মিলিত হয়, তখনই তৈরি হয় 'মহালক্ষ্মী যোগ’। মঙ্গল ও চন্দ্রের মিলনে মহালক্ষ্মী যোগ গঠিত হয়। আবার মঙ্গল ও চন্দ্রের মিলনে মহালক্ষ্মী যোগ তৈরি হয়, তারপরেও চোখ কোনও শুভ যোগ তৈরি হয়, তখন কিন্তু ব্যক্তির জীবনে সফলতা নিশ্চিত।
শুধু তাই নয়, রাশিফলের নবম, দশম ও একাদশ ঘরে মঙ্গল ও চন্দ্র থাকলে মহালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। এই যোগ যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে থাকবে, সেই ব্যক্তি খুব ধনী হন, বিদ্বান হয়ে থাকেন।
জন্মকুণ্ডলীতে মহালক্ষ্মী যোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তি জীবনে প্রচুর সফলতা অর্জন করতে পারেন। প্রচুর ধন-সম্পদ লাভ করতে পারেন তিনি। শুধু তাই নয়, তিনি খুব পরিশ্রমী হয়ে থাকেন। তাছাড়া এই ব্যক্তি কিন্তু একটু রাগী প্রকৃতির হয়ে থাকেন। তার আর্থিক সমস্যা কোনদিনই খারাপ থাকে না।
মহালক্ষ্মী যোগ মহাভাগ্য যোগ নামেও পরিচিত। যাদের জন্ম কুণ্ডলীতে এই যোগগুলি তৈরি হয়, তাদের উপর মা লক্ষ্মীর কৃপা ছাড়াও বিষ্ণুর বিশেষ কৃপা থাকে। এরা সমাজে খুব প্রতিষ্ঠিত ব্যক্তি হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications