Mahakumbh 2025: আপনি কি কুম্ভ মেলায় যাচ্ছেন, শাহী স্নানের আগে মানুন এই নিয়মগুলি
হিন্দুধর্মে কুম্ভ মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর ১২ বছর পর এবার প্রয়াগরাজে আয়োজিত হতে চলেছে এই মেলা। এখানে লাখো লাখো ভক্ত সমাগম হয়। জ্যোতিষশাস্ত্রে এই মহাকুম্ভমেলা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যে ব্যক্তি এই সময় গঙ্গা স্থান করেন, তিনি সর্বদাই ভালো ফল লাভ করেন।
তবে আপনি যদি এই কুম্ভমেলায় গঙ্গা স্নান করতে চান, তাহলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন, এতে আপনি পুণ্য ফল পাবেন। এমনকি ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। কবে পড়েছে কুম্ভ মেলা, কোন কোন নিয়ম মানবেন, জানুন।

- কখন স্নান করবেন
যদি আপনি শাহী স্নানের সময় কুম্ভ মেলায় যান তখন সাধু, ঋষিদের স্নানের পরেই স্নান করবেন। কারণ তবেই কিন্তু এই স্নানের বিশেষত্ব রয়েছে। তাছাড়াও এই এই স্নান করলে জীবনে সমস্ত পাপ দূর হয়ে যায়। জীবনে আসবে সফলতাও।
- গঙ্গা স্নান না করতে পারলে কী করবেন
যদি আপনি এই প্রচন্ড ভিড়ের কারণে গঙ্গায় ডুব দিতে না পারেন, তাহলে অন্তত ৫ বার গঙ্গাজল মাথায় তুলে দিন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। শুধু তাই নয়, যদি পারেন অন্তত ৫ বার আপনার মাথা জলে ডুবিয়ে তারপর তুলবেন। এতে আপনার বড় কোনও রোগ থাকলে তাও কিন্তু শরীর থেকে দূর হবে।
- মন ও শরীর পরিষ্কার রাখুন
মহাকুম্ভ মেলার স্নানের আগে শরীর পরিষ্কার করুন। সেই সঙ্গে মন পরিষ্কার রাখুন। কারণ গঙ্গার পরিছন্নতা ও পবিত্রতার প্রতি বিশেষ ভাবে নজর আপনাকেও রাখতে হবে। মনকে শান্ত রাখুন। কারোর প্রতি কোনও খারাপ অনুভূতি রেখে একদমই গঙ্গাস্নান করবেন না। এতে কিন্তু আপনি শুভ ফল পাবেন না।
- দারিদ্র ব্যক্তিদের দান করুন
মহাকুম্ভমেলায় স্নানের পর গরিব, দুঃখী, দারিদ্র ব্যক্তিদের দান করুন। দান করলে দেব-দেবীর, পিতৃপুরুষের বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। এমন কি জীবনে লেগে থাকবে আপনার সফলতাও। আর আর্থিকদিকেও যথেষ্ট লাভ করতে পারবেন আপনি।
- কবে শুরু হচ্ছে
চলতি বছর ১৩ জানুয়ারি মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে। মহাকুম্ভের সময় সঙ্গমের স্নান করলে পূর্ণ ফল পাওয়া যায়। যা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। তাই এই সময় আপনিও যদি পারেন কুম্ভ মেলায় গিয়ে পূর্ণ স্নান সারুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications