Solar And Lunar Eclipse: একই মাসে ঘটবে সূর্য ও চন্দ্রগ্রহণ, জানুন সময়, ভারত থেকে কি দেখা যাবে?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহণকেই অশুভ বলে মনে করা হয়। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। চলতি বছর সেপ্টেম্বর মাসে দুটি গ্রহণ ঘটবে। প্রথমটি চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর তারপর দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ২১ সেপ্টেম্বর। জানুন গ্রহণের তারিখ ও সময়।
২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর ঘটবে। এর সময় রাত ৯ টা ৫৮ টা থেকে ১ টা ২৬ মিনিট পর্যন্ত। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে। যেহেতু চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান, তাই এর সূতক সময়কালও বৈধ হবে। যা গ্রহণ শুরুর ৯ ঘন্টা আগে শুরু হবে।

চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে
এই চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও এশিয়া, ইউরোপ, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যাবে।
সূর্যগ্রহণের সময়
চলতি বছরে চন্দ্রগ্রহণের পর ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ ঘটতে চলেছে। শুরু হবে রাত ১১টা থেকে। এটি ২২ সেপ্টেম্বর ভোর ৩ টে ২৪ মিনিটে শেষ হবে। কিন্তু এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই কারণেই এর সূতকও বৈধ নয়। তবে এই গ্রহণ কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে। তাই এর জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব আরও বেড়ে যাবে।
সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে
সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং আটলান্টিক মহাসাগর থেকে।
কখন ঘটে এই গ্রহণ
যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে যায়, এই সময়ে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। এই ঘটনাটিকে সূর্যগ্রহণ বলা হয়। যেখানে সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন এক সরলরেখায় আসে, তখন পৃথিবীর কারণে সূর্যের আলো চাঁদের উপর পড়ে না, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এই গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয়।
গ্রহণের অশুভ প্রভাব এড়াতে কী করবেন
জ্যোতিষশাস্ত্রে তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। গ্রহণের সময় তুলসীপাতা যে শুধু খাবারে ব্যবহৃত হয়, তা কিন্তু নয়। গ্রহণ শেষেও কিন্তু তুলসী পাতা অনেকে খান । এতে কিন্তু যেমন শরীর ভালো থাকবে। এতে গ্রহণের কোনও অশুভ প্রভাব পড়বে না। সূর্যগ্রহণের সময় ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। তাই আপনি অমাবস্যার আগের দিনই বাড়িতে তুলসী পাতা ছিঁড়ে রেখে দিন। না হলে মা লক্ষ্মী কিন্তু খুব রেগে যাবেন। নাহলে আপনার অর্থহানি হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications