Lunar Eclipse 2021: সাইক্লোনের মাঝে চন্দ্রগ্রহণে কী কী করণীয় জানুন

Lunar Eclipse 2021: সাইক্লোনের মাঝে চন্দ্রগ্রহণে কী কী করণীয় জানুন

রাত পোহালেই ২৬ মে চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। সেদিন দুপুর থেকে পড়ে যাবে গ্রহণের সময়কাল। গ্রহণ ছাড়বে ৬ টা ২৩ মিনিটে। এদিকে, পূর্ণিতা তিথিতে বুদ্ধ পূর্ণিমার দিন আকাশে যখন ব্লাড মুনের রক্তিম আভা ছড়িয়ে ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ সম্পন্ন হবে, ততক্ষমে বাংলার ওপর দিয়ে বিধ্বংসী ইয়াস সাইক্লোন (Cyclone Yaas) বয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক, ইয়াসের বয়ে যাওয়ার দিন এই সাইক্লোন ঘিরে কী কী করণীয় , কী কী করা বারণ।

চন্দ্রগ্রহণের সুতককাল

চন্দ্রগ্রহণের সুতককাল

মূলত চন্দ্রগ্রহণের আগে ৯ ঘণ্টা সময়কে সুতককাল ধরা হয়। এই সময় কোনও ভালো কাজ বা শুভ কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়। কোনও ধর্মীয় কাজও সুতককালে করা হয় না। শাস্ত্রজ্ঞরা বলছেন, যেহেতেু চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাচ্ছে না চোখে , কারণ এটি দুপুরে দিকে শুরু হবে, তাই ২৬ মের চন্দ্রগ্রহণে সুতককাল নেই।

গর্ভবতী মহিলাদের জন্য বার্তা

গর্ভবতী মহিলাদের জন্য বার্তা

চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যেতে বারণ করা হয়। এই গ্রহণকে অশুভ বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে। বৈদিক জ্যোতিষ মতে চন্দ্রগ্রহণের সময় কোনও রান্নাবান্না করাও উচিত নয়। সেই সময় চাল ,ডালের ওপর তুলসী পাতা ছড়িয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে।

সাইক্লোনের দিনেই চন্দ্রগ্রহণ

সাইক্লোনের দিনেই চন্দ্রগ্রহণ

আকাশে রক্তিম আভা নিয়ে সুপার ব্লাড মুন আসবে ২৬ মে। এমন দিনে ভারতের পৌরাণিক মতে, একাধিক মন্ত্র জপ করে দুর্বিপাক থেকে নিজেকে সরিয়ে রাখার বার্তা দেওয়া হয়েছে। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বহু বিপদ কাটাতে পারে বলে মনে করা হয়।

কেন গর্ভবতী মহিলাদের বাইরে যেতে নিষেধ করা হয়?

কেন গর্ভবতী মহিলাদের বাইরে যেতে নিষেধ করা হয়?

প্রসঙ্গত, শাস্ত্র মতে মনে করা হয়, গর্ভবতী মহিলারা গ্রহণকালে যদি ঘরের বাইরে পা রাখেন , তাহলে তার প্রভাব ভুমিষ্ট হতে চলা শিশুর ওপর পড়বে। চন্দ্রগ্রহণের দৃশ্য তার আকৃতিতে প্রভাব ফেলতে পারে। তবে গর্ভবতী মহিলারা যদি পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদ দেখেন, তা হলে সন্তান তেমনই সুন্দর হয় বলে বিশ্বাস রয়েছে দেশের বহু এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+