ভ্যালেন্টাইন্স ডে-তে কিছু রাশির প্রেম-ভাগ্য তুঙ্গে থাকবে, কারো জুটতে পারে নতুন সঙ্গী

তুলা রাশির জাতকদের জীবনের খব বড় কিছু ঘটতে পারে ১৪ ফেব্রুয়ারি। ফলে 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে' চোখ কান বুজে ডুব দিতেই পারেন।

বসন্ত এসে গেছে! বসন্তের আগমনেই প্রেমের আবহ চারিদিকে। যদিও প্রেমের জন্য বিশেষ একটা দিন, প্রেমিক প্রেমিকা জুটিদের ক্ষেত্রে একটু কমতিই পড়ে যায়! যাঁরা বছরভর প্রেমে হাবুডুবু খান , তাঁদের একটিমাত্র দিনে প্রেমে বেঁধে রাখা যায় না, তবুও ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনার শেষ নেই। শুধু প্রেমিক বা প্রেমিকা কেন, এই ভ্যালেন্টাইন্স ডে -তে প্রেম জুটে যেতে পারে অনেক সিঙ্গলেরও। প্রেম দিবসে কাদের ভাগ্যের শিকল খুলছে , তা জেনেনিন রাশির বিচারে। জ্যোতিষশাস্ত্র মতে, বেশ কয়েকটি রাশির জাতকজাতিকারা এবছর সৌভাগ্য খুঁজে পেতে পারেন ভ্যালেন্টাইন্স ডে-র মরশুমে।

মীন

মীন

মীন রাশির জাতকদের ২০১৮ সালের ভ্যালেন্টাইন্স ডে প্রেমে বরপুর থাকবার সম্ভাবনা বেশি। যাঁরা প্রেম করছেন, তাঁদের এই গোটা মরশুমে প্রেমের গভীরতা আরো বাড়বে। আর যাঁরা কাউকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন, তাঁরা আর দেরি না করে চটপট মনের কথা বলে ফেলুন, সময় এখন ভালো! এমনটাই দাবি জ্য়োতিষবিদদের।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকদের মধ্যে এখন প্রেমের ভরপুর জোয়ার। প্রেমদিবসে তুঙ্গে থাকবে এঁদের উন্মাদনা। গোটা ফেব্রুয়ারি মাসেই মনের মানুষকে কাছে পাওয়ার সুযোগ আপনাদের কাছে থাকতে চলেছে। যা হাতছাড়া করাটা বুদ্ধিমানের কাজ হবে না।

সিংহ রাশি

সিংহ রাশি

৩১ জানুয়ারির পর থেকেই সিংহ রাশির জাতকদের ভাগ্য ঘুরে গিয়েছে। সুপার ব্লাড মুনের পর থেকে এই রাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য তুঙ্গে উঠতে শুরু করেছে। এই সময় আপনার বদমেজাজি ইগোকে পেছনে রেখে প্রেমের দিকে এগিয়ে যান। আপনার জন্য হয়তো আপনার উপযুক্ত প্রেম প্রাপ্তি অপেক্ষা করছে, ফলে মনে আর কোনো ক্ষোভ না রেখে এগিয়ে যান সেই দিকে।

মেষ রাশি

মেষ রাশি

২০১৮ সালের ভ্যালেন্টাইন্স ডে-র আশপাশর সময় আপনার জন্য বেশ ভালো। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা সিঙ্গল আপাতত ,তাঁরা এই সময়ে 'মিঙ্গল' হয়ে যেতে পারেন! কারোর সঙ্গে প্রেম করার পক্ষে এই সময়টি খুবই ভালো আপনার জন্য।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু প্রেমিক সত্ত্বার মানুষ। কোনও পুরনো বন্ধুর প্রেমে পড়ে যাওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে আপনাদের। কিংবা যদি প্রেমের মধ্যেই থাকেন, তাহলে তা আরও গভীরতা পাবে এই সময়ে।

তুলা রাশি

তুলা রাশি

প্রেম যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে এই ভ্যালেন্টাইন ডে -তে তাঁকে ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার জীবনের খব বড় কিছু ঘটতে পারে ১৪ ফেব্রুয়ারি। ফলে 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে' চোখ কান বুজে ডুব দিতেই পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+