উৎসবের মরশুম অক্টোবর মাস ট্যারো কার্ড অনুযায়ী কেমন যাবে আসুন জেনে নিই
অক্টোবর মাস কিছু রাশির জাতকদের জন্য কেরিযার, সম্পর্ক, পারিবারিক জীবন ও আর্থিক পরিস্থিতির জন্য খুবই শুভ হতে চলেছে। অন্যদিকে আগামী মাস কিছু রাশিদের জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েও আসবে। অক্টোবর মাস জুড়ে উৎসবের মরশুম। তাই সব রাশির জাতক-জাতিকারাই কম-বেশি উৎফুল্ল থাকবেন। আসুন জেনে নেওয়া যাক মেষ থেকে মান পর্যন্ত মাসিক ট্যারো রাশিফল।

মেষ রাশির লাভ হতে চলেছে
মেষ রাশির জাতকরা অক্টোবর মাসে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে এবং অনেক লাভ পাবেন। আর্থিক পরিস্থিতিও ভালো যাবে। নতুন প্রেম শুরু হতে চলেছে এবং যাঁরা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাঁদের সম্পর্ক আরও মজবুত হবে। নতুন কাজে সফলতা পাওয়া যাবে।

বৃষ রাশির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে
বৃষ রাশির মহিলাদের বিশেষ করে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে বলা হচ্ছে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। বৈবাহিক জীবনে সামঞ্জস্য তৈরি করে রাখুন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। চাকরিজীবীদের জন্য এই মাস বড় ধরনের উন্নতি দেওয়া করাবে। সন্তানের থেকে সমস্যা হতে পারে।

মিথুন রাশিকে শুভ ফল দেবে
মিথুন রাশির জন্য অক্টোবরের মাস পুরনো কোনও রোগ থেকে মুক্তি দেবে। ঘরে আনন্দ থাকবে। সহায়তা পাবেন। অতিথি আসতে পারে। প্রেম সম্পর্ক আগের চেয়ে ভালো হবে। মানসিক দিক থেকে দৃঢ় থাকবেন। কোনও বড় পদ পেতে পারেন। ব্যবসায় মনের মতো উন্নতি পেতে পারেন।

কর্কট রাশিদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে
কর্কট রাশির জাতকদের কাজে মনের মতো সফলতা না মিললেও, নিরাশ হবেন না। আপনার কর্ম পরে ফল প্রদান করবে। আর্থিক স্থিতি ভালো থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে। কারোর সঙ্গে তর্ক করবেন না, বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে। শত্রুদের থেকে বাঁচুন।

সিংহ রাশিরা সুখ পাবেন
ট্যারো রাশিফল অনুসারে সিংহ রাশির জন্য অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হতে পারে এবং আপনি এই কাজ ভালো করে করতে পারবেন। জীবনে সুখ পাওয়া যাবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাওয়া যাবে। ঘরে সুখ-সমৃদ্ধি থাকবে। চাকরিতে উন্নতি পাওয়া যাবে। ব্যবসার কাজে সফর করতে পারেন, সেটায় লাভ হবে।

কন্যা রাশির নতুন সূচনা
ট্যারো কার্ড বলছে কন্যা রাশির জাতকদের জন্য অক্টোবর মাস নতুন সূচনা নিয়ে আসবে। সুখ পাবেন, তবে একটু খিটখিটে স্বভাব থাকবে। এটা দূর করুন এবং বিনম্র ব্যবহার করুন। ঝুঁকি রয়েছে এমন বিনিয়োগ করবেন না। লোকসান হতে পারে। চাকরিতে লাভ হবে। দাম্পত্য জীবন সুখের হবে।

তুলা রাশির অর্থলাভ হবে
তুলা রাশি অক্টোবরে অর্থ লাভ করবে। পরিজন-বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শপিং করতে যেতে পারেন। ঘরে কোনও মাঙ্গলিক-ধার্মিক আয়োজন হতে পারে। তীর্থযাত্রায় যেতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। বেতন বাড়তে পারে। নির্বাচনে জয় হবেন।

বৃশ্চিক রাশিরা যান চালান সাবধানে
বৃশ্চিক রাশিদের জন্য ট্যারো কার্ড বলছে যে অর্থলাভ হবে। আয়ের নতুন উৎস খুলবে। নিজের ভাবমূর্তি স্বচ্ছ হবে। বৈবাহিক জীবন ভালো হবে। শত্রু পরাস্ত হবে। খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসুন। ঝুঁকিতে ভরপুর কাজ করবেন না। সফর থেকে লাভ হতে পারে।

ধনু রাশির মান–সম্মান বাড়বে
ট্যারো কার্ডস অনুসারে ধনু রাশির জাতকদের অক্টোবরের মাস মান-সম্মান নিয়ে আসবে। জীবনে খুশি আসবে। চাকরিতে সফলতা পাওয়া যাবে। অকারণে বিতর্কে জড়াবেন না।

মকর রাশিকে পরিশ্রম করতে হবে
ট্যারো অনুযায়ী অক্টোবর মাসে মকরদের পরিশ্রম বেশি করতে হবে। অকারণে ভ্রমণ হতে পারে। ভাই-বোনের সঙ্গে মতবিরোধ বা ঝগড়া হতে পারে। খরচা বাড়বে। বিনিয়োগ করবেন না।

কুম্ভ রাশির দাম্পত্য জীবন ভালো থাকবে
ট্যারো কার্ড অনুসারে। কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাসটি অনেকভাবে লাভদায়ক প্রমাণিত হবে। বৈবাহিক জীবন ভালো কাটবে। চাকরিতে উন্নতি পাওয়া যাবে। যে উন্নতির জন্য অপেক্ষা করছিলেন তা পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন। আটকে থাকা অর্থ পাওয়া যাবে। ঘরে শুভ কাজ হবে।

মীন রাশিদের পুরনো ইচ্ছা পূর্ণ হবে
ট্যারো কার্ড অনুসারে অক্টোবর মাসটি মীন রাশির জন্য শুভ সময় নিয়ে আসবে। পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। পরীক্ষা-সাক্ষাৎকারে সাফল্য পাবেন। জীবনসঙ্গী ভালো থাকবে। বিনিয়োগের জন্য এটি একটি ভাল সময়। বসের সহায়তায় যে কোনও কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications