এই শুভ রাজযোগের প্রভাবে চাকরিতে উন্নতি, পোড়া কপাল খুলবে কাদের, জানুন
শুভ গ্রহরা প্রায় প্রত্যেক মাসেই নিজের সময় মতন গতিপথ বদল করে থাকে। আর এসময় তারা অনেক রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হয়। আবার অনেক রাশির ব্যক্তিদের আবার খুব কষ্টের দিনও শুরু হয়।
এসময় গ্রহরা নানান রকম যোগ ও রাজযোগ তৈরি করে। মে মাসে বুধ ও শুক্র গ্রহের মিলনে তৈরি হতে চলেছে 'লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। যার শুভ প্রভাবে চাকরি থেকে ব্যবসায়ে লাভের মুখ দেখতে চলেছেন কোন রাশির জাতকরা, জানুন।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের উপর লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনারা পাইকারি ব্যবসায়ে যা চাইবেন তাই করতে পারবেন। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আপনার আত্মবিশ্বাস ক্রমশই বাড়তে থাকবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর ভালো থাকবে। আত্মবিশ্বাস বাড়ায় মানসিক চাপ কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই মা-বাবাকে সঙ্গে নিয়ে যান। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন কিংবা যদি পুরানো ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনারা।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনাদের আয় বাড়তে চলেছে। তাছাড়াও আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা। এসময় আপনার পরিকল্পনা বাস্তবায়িত হওয়া সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন কিংবা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের সেখানে সফলতা নিশ্চিত। এসময় আপনার সঙ্গে আপনার সঙ্গীর সম্পর্ক আরও ভালো হবে। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তারা তাদের মনমতন সঙ্গী পাবেন। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর লক্ষী নারায়ণ রাজযোগের শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এসময় আপনারা প্রত্যেকটি শুভ কাজ করতে পারবেন। ব্যবসায়ীদেরও অর্থপ্রাপ্তি নিশ্চিত। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। এসময় আপনার বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে একসঙ্গে কাজ করুন। এই সময়ে বিদেশ কেরিয়ার ও ব্যবসার জন্য সুখের সময়। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। এসময় যারা সোনা ব্যবসা করছেন, তাদের সেখানে শুভ সময় শুরু হবে। এই সময় কারোর সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও পারে)












Click it and Unblock the Notifications