একই সঙ্গে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ ও বুধাদিত্য রাজযোগ, নয়া সম্পত্তির মালিক হবেন কারা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সে সময় তারা নানান রকম যোগও তৈরি করে। এপ্রিল মাসে ২ তারিখ বুধ মেষ রাশিতে বিপরীতমুখী হবে। ৯ এপ্রিল বিপরীতমুখী অবস্থাতেই মীন রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে শুক্র। শুক্র ও বুধ গ্রহ মিলে তৈরি করবে 'লক্ষ্মী নারায়ণ রাজযোগ’।
আগেই থেকেই সেখানে উপস্থিত রয়েছে সূর্য গ্রহও। সূর্য ও বুধের মিলনে তৈরি হবে 'বুধাদিত্য রাজযোগ’। ১০০ বছর পর একসঙ্গে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ ও বুধাদিত্য রাজযোগ। কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

- বৃষ রাশি
লক্ষ্মীনারায়ণ ও বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। আয় ও লাভের ঘরে তৈরি হবে এই শুভ যোগ। এসময় আপনার আর্থিক লাভের পাশাপাশি ভাগ্যের দ্বার খুলবে। আপনি ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারেন। লটারিতে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
- মীন রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মীন রাশির ব্যক্তিদের উপরে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় আপনার সফলতা আসবে। আপনি ভালো চাকরি পেতে পারেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য এই সময়টি খুবই অনুকূল। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে। জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন আপনি। এই সময় ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। সোনা ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন জমি, সম্পত্তি, যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications