মাঙ্গলিকদের বিয়েতে সমস্যা? আজই মঙ্গল দোষ দূর করতে করুন এই জ্যোতিষ উপায়
এটা বলা খুব ভুল হবে না যে কুণ্ডলীতে গ্রহ ও নক্ষত্রের পরিস্থিতি আমাদের জীবনের দিশা নির্ধারিত করে। গ্রহের শুভ স্থিতি ব্যক্তির জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে আবার অশুভ স্থিতি ব্যক্তির জাবনে অনেক ধরনের কঠিনতার সম্মুখীন করে তাঁকে। কুণ্ডলীতে মঙ্গলের সম্বন্ধ লগ্নের সঙ্গে রয়েছে। যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে মঙ্গল দোষ থাকে তবে বিয়েতে বাধা আসে এবং বিয়ে হতেও দেরি হয়।

মঙ্গল দোষের প্রতিকূল প্রভাব
জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল দোষের অনেক প্রতিকূল প্রভাব পড়ে আর যে কারণে না ভালো সম্পর্ক তৈরি হয় আর না ভালো সম্পর্ক বেশিদিন থাকে। তাই মঙ্গল দোষকে দূর করা খুবই জরুরি। আসুন জেনে নিই মঙ্গল দোষ দূর করার জ্যোতিষীয় উপায়।

মঙ্গল দোষের প্রভাব
জ্যোতিষ শাস্ত্র মতে কুণ্ডলীতে ১২টি ঘর থাকে, যদি মঙ্গল প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টমও দ্বাদশ ঘরে থাকে তখন মঙ্গল দোষ লাগে। মঙ্গল দোষ আবার নিম্ন, আংশিক ও উচ্চ হয়। কুণ্ডলীতে চন্দ্রমা মাঙ্গলিক হলে দ্বিগুণ মাঙ্গলিক দোষ লাগে। যে কারণে কোনও মাঙ্গলিক ব্যক্তির সঙ্গে বিয়ে হলেই এই সমস্যার সমাধান হয়। জ্যোতিষ মতে, ২৮ বছরের আয়ুর পর মঙ্গল দোষের প্রভাব কম হয়ে যায়, কিন্তু পুরোপুরি মঙ্গল দোষ কাটে না। তাই মঙ্গলের দোষ কাটানো আবশ্যিক।

মঙ্গল দোষ নিবারণের উপায়
জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলের দোষ দূর করার উপায় বলা হয়েছে। অশ্বত্থ গাছের সঙ্গে বিয়ে, কুম্ভ বিয়ে, শালিগ্রাম বিয়ে মঙ্গল দোষের প্রভাব অনুসারে করা হয়ে থাকে। এর সঙ্গে মঙ্গল যন্ত্রের পুজো করলে মঙ্গল দোষ শান্ত হয়ে যায়। মঙ্গল দোষের মুক্তির জন্য হনুমানজির মন্দিরে গিয়ে ২১টি মঙ্গলবারে হনুমানজিকে বোঁদের লাড্ডু, দু'টো মিষ্টি পান, লবঙ্গ ও এলাচ অর্পণ করুন। এরপর 'ওম ভৌম ভৌমায় নমঃ' মন্ত্রের জপ করুন।

হনুমানজির পুজো করুন নিয়মিত
মঙ্গল দোষ দূর করতে প্রতিদিন হনুমানজিকে সিঁদুর চড়ান। প্রতিদিন হনুমান চল্লিসা, সুন্দরকাণ্ডের পাঠ করুন। মন্দিরে কেশর রঙের গণেশ মূর্তি স্থাপন করবেন এবং নিয়মিত পুজো করুন। এর পাশাপাশি যদি মেয়েদের মঙ্গল দোষ থাকে তবে ভগবান বিষ্ণুর সাথে তার প্রতীকী বিবাহ মঙ্গল দোষ দূর করতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications