বাড়ির দেওয়ালে কোন রঙ করবেন! জানুন বাস্তুশাস্ত্রের 'কালার থেরাপি'র গুণাগুণ

বাড়িতে রঙ করার আগে বাড়ির সদস্যদের মধ্য়ে বিস্তপ আলোচনা হয় রঙ পছন্দ নিয়ে। কোন রঙ বাড়ির দেওয়ালে মানাবে? কোন রঙের ঘর হলে সৌন্দর্য বাড়বে?

বাড়িতে রঙ করার আগে বাড়ির সদস্যদের মধ্য়ে বিস্তপ আলোচনা হয় রঙ পছন্দ নিয়ে। কোন রঙ বাড়ির দেওয়ালে মানাবে? কোন রঙের ঘর হলে সৌন্দর্য বাড়বে? কোন রঙের দেওয়ালের সঙ্গে কোন পর্দার রঙ ভালো মানাবে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়। তবে জানেন কি , যে বিভিন্ন রঙের আলাদা আলাদা রকমের গুরুত্ব রয়েছে! প্রতিটি রঙের আলাদা আলাদা গুণ রয়েছে । এমনই দাবি বাস্তুশাস্ত্রের। জেনে নেওয়া যাক কোন রঙের কী কী গুরুত্ব রয়েছে।

লাল

লাল

বাড়ির দেওয়ালের রঙ যদি লাল রঙের করে থানে, তাহলে জেনে নিন এর গুরুত্ব। লাল রঙ উদ্যম, ক্ষমতা, প্রভাব ইত্যাদির প্রতীক। বাড়ি যদি দক্ষিম পূর্ব দিকে হয়, তাহলে লাল রঙ খুবই ইতিবাচক প্রভাব ফেলবে। শীতকালে লাল রঙের কার্যকরী প্রখরতা বাড়ে। যাঁরা সার্জেন, দন্ত বিষয়ক চিকিৎসক, কেমিস্ট, ইলেকট্রিকের কাজের সঙ্গে যুক্ত, বা অধ্যাপক, তাঁদের জন্য় লাল রঙের ঘর বা বাড়ি ইতিবাচক।

কমলা

কমলা

চন্দ্রের প্রভাব কমলা রঙের ওপর থাকে। বাস্তুশাস্ত্র বলে, এটি জলের রঙ। উৎসাহ, উদ্দীপনার জন্য় কমলা রঙ বিশেষ প্রভাব বিস্তার করে। তাই বাড়িতে এক্কেবারে কমলা রঙ যদি ব্যবহার নাও করেন তাহলে পিচ রঙ ব্যবহার করতে পারেন।

হলুদ

হলুদ

হলুদ রঙটি বৃহস্পতির প্রতীক, অর্থাৎ সুখে স্বাচ্ছন্দ্যে থাকার প্রতিশ্রুতি দিয়ে থাকে এই রঙ। বাড়িতে শিশুদের পড়ার ঘরে এই রঙ করলে তা লাভজনক হয়। এছাড়া রান্না ঘরে , বসার ঘরে এই রঙ খুবই কার্যকরি। বাড়ির রঙ যদি হলুদ হয় তাহলে তা গৃহস্থের সকলের পক্ষেই মঙ্গল।

সবুজ

সবুজ

সুবজ রঙ বুধের প্রতীক। এই রঙ বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বাস্তুশাস্ত্রকারদের দাবি। যে ঘরে যোগাভ্য়াস করে থাকেন আপনি সেই ঘরের রঙল সবুজ হওয়া ভালো। বাড়িতে আশা ও যৌবনের উদ্যম ধরে রাখতে সবুজ রঙের দেওয়ার কার্যকরী।

নীল

নীল

গরমের দেশে সবচেয়ে বেশি পছন্দের রঙ নীল। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন বেডরুমের রঙ নীল হওয়া ভালো। এছাড়াও ওয়াশরুমে নীল রঙ করলে গৃহস্থে ইতিবাচক প্রভাব পড়ে।

ইন্ডিগো

ইন্ডিগো

ইন্ডিদো রঙটিও বেশ আকর্ষণীয়। গ্রীষ্মপ্রবণ এলাকাতে এই রঙটিরক চল বেশি। তবে বাড়ির দেওয়ার ছাড়াও এই রঙটি , বাড়ির পর্দা. কার্পেট বা আসবাব পত্রে ব্যবহার করলে তা সুখকর হয় গৃহস্থের পক্ষে।

বেগুনী

বেগুনী

যাঁরা গবেষণার কাজে নিয়োজিত, তাঁরা এই রঙ ব্যবহার করে বাড়ির দেওয়াল রঙ করেত পারেন। এতে তাঁদের উন্নতির সম্ভাবনা প্রবল বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।তবে বাড়িতে খুব বেশি বেগুনী রঙ হলে , তা মানুষকে অলস করে দেয়। তবে যাঁরা শেয়ার মার্কেটে কাজ করেন , তাঁদের পক্ষএ এই রঙটি ভালো নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+