কবে শেষ হবে খরমাস, কোন কোন কাজ করবেন না, জানুন শুভ অনুষ্ঠানের তারিখ

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে খরমাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়টি কিন্তু অশুভ সময় বলেই গণ্য করা হয়। তার কারণে এই সময় কোনও শুভ কাজ করা যায় না। চলতি বছর খরমাস শুরু হয়েছে ১৪ মার্চ থেকে। আর এটি পুরো প্রায় এক মাস ধরে চলবে। আর এই সময়ে কোনও শুভ কাজ করা যায় না।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এসময় গৃহপ্রবেশ, বিবাহ, নতুন কোনও শুভ কাজ করা যায় না। চলতি বছর খরমাস শুরু হয়েছে ১৪ মার্চ থেকে যা শেষ হবে ১৬ এপ্রিল। যখন সূর্য মীন রাশিতে প্রবেশ করে তখনই খরমাস শুরু হয়। যে খরমাস শেষ হবার পর আবারও কিন্তু যেকোনও শুভ কাজ করা যাবে। সেই কাজে সফলতা মিলবে।

astrology


সূর্যদেবকে জল নিবেদন করবেন

খরমাসে কোনও শুভ কাজ করা যায় না। তবে এসময় এমন কিছু কাজ আছে, সেগুলি করলে আপনার জন্য অত্যন্ত শুভ হবে। ছয় মাসের সময়ে সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করবেন। যদি পারেন তামার জল নিবেদন করুন। এতে সূর্যের কৃপা আপনি পাবেন। সেই সঙ্গে আপনার জন্মকুণ্ডলীতে সূর্য গ্রহ আরও শক্তিশালী হবে।

তুলসী দেবীকে জল নিবেদন করুন

খরমাসের সময় দারিদ্র ব্যক্তিদের খাদ্যবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী অর্পণ করুন। সেই সঙ্গে গীতা পাঠ করুন । তুলসী তুলসী দেবীকে জল নিবেদন করুন। এতে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে।

জানুন শুভ কাজের তারিখ

খরমাস শেষ হবার পর এপ্রিল মাসে বিয়ের জন্য অনেক শুভ তারিখ রয়েছে। যেমন ৯ তারিখ বিবাহের জন্য অত্যন্ত শুভ। তাছাড়া ১৪, ১৬, ১৮, ১৯, ২০, ২১, ২৫, ২৯ ও ৩০ এপ্রিল বিবাহের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় বিয়ে করলে জীবনে সুখী হতে পারবেন আপনিও। এমনকি এই সময়ে আপনি যেকোনও শুভ কাজ করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+