শ্রীকৃষ্ণের বাঁশিই ফেরাতে পারে আপনার ভাগ্য, কাটবে বাস্তুত্রুটিও, কোথায়, কীভাবে রাখবেন বাঁশি

সকলেই প্রচুর পরিশ্রম করেন অর্থ উপার্জনের জন্য। যদিও অনেকে অর্থ উপার্জন করার পর সেটি সঠিকভাবে ধরে রাখতে পারেন না। এর জন্য প্রথম দায়ী হচ্ছে বাস্তুত্রুটি।

যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে তাহলে কোনও কাজেই জীবনে এগিয়ে যেতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে।

Krishna

  • আর্থিক দিকে লাভ হবে

তাই প্রথমে আপনাকে বাস্তুদোষ কাটাতে হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি আপনি বাড়িতে রাখতে পারবেন। বাঁশি হল ভালোবাসা ও শান্তির প্রতীক। বাঁশি ঘরে রাখলে ভগবানের বিশেষ কৃপা থাকবে আপনার ওপর। ধন-সম্পদ লাভ হবে। আর্থিক দিকে এগিয়ে যেতে পারবেন আপনি।

  • বাঁশি কিসের প্রতীক

বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হল বাঁশি। বাঁশি হল সুখ, আকর্ষণেরও প্রতীক। তাই বাঁশির সুমধুর সুরে সকলে কিন্তু আকৃষ্ট হন। যদি আপনি নিত্যদিন বাঁশি বাজান তাহলে আপনার পরিবারে কখনোই নেতিবাচক শক্তি বিরাজ করবে না, ইতিবাচক শক্তি বিরাজ করবে।

  • কোথায় বাঁশি রাখা শুভ

বাঁশির সুমধুর সুরে দাম্পত্য জীবনেও আপনার সুখ আসবে। আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। ঘরে বাঁশি কোথায় রাখলে সুফল পাওয়া যায়, জানুন।

  • কোথায় বাঁশি রাখলে কৃষ্ণের কৃপা পাবেন

বাঁশি শান্তির ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই বাঁশি আপনার বাড়ির প্রথম মূল দরজা সামনে ঝুলিয়ে রাখতে পারেন। এতে ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ পাবেন । আর্থিক সমস্যা থাকলে তাও কিন্তু খুব দ্রুত দূর হবে।

  • কী করলে দাম্পত্য জীবনে সুখ থাকবে

স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ককে খুব সুন্দর রাখতে ও কলহ, অশান্তি কমাতে বাড়িতে অবশ্যই রাখুন একটি বাঁশি।

  • সকল কাজে সফলতা পেতে কী করবেন

বাঁশি এমন জায়গায় রাখবেন যাতে আপনার বাড়ির সকলে বার বার চোখ পড়ে। এতে আপনার পরিবারে ইতিবাচক শক্তি আপনার বজায় থাকবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

  • দ্রুত সুস্থ হতে কী করবেন

বাড়ির কোনও সদস্য যদি অসুস্থ থাকে তাহলে তাকে সুস্থ করতে আপনার বাড়ির দরজার সামনে ও বিছানার পাশে বাঁশি রাখার চেষ্টা করুন। এতে সেই ব্যক্তি খুব দ্রুত সুস্থ হবেন।

  • মূল দরজার সামনে বাঁশি রাখুন

আপনার ব্যবসা যদি মন্দা যায়, সেই ব্যবসা যদি আপনি উন্নতি করতে চান তাহলে আপনার ব্যবসার জায়গা বা দোকানের মূল দরজার সামনে বাঁশি ঝুলিয়ে রাখুন। তবে একটি না দুটি বাঁশি রাখবেন। তবে কিন্তু আপনার ব্যবসায় সফলতা আসবে।

  • ঝগড়া, অশান্তি কমাতে কী করবেন

পরিবারে যদি ঝগড়া, অশান্তি লেগেই থাকে, তা যদি কোনওভাবে না কমে তাহলে আপনার ঠাকুর ঘরে একটি বাঁশি রাখুন। মনে রাখবেন, এই বাঁশি কখনও সোজা করে কোনও কোণে রেখে দেবেন। ঠাকুরের আসনের মাঝখানে বাঁশি রাখবেন না। তবেই আপনি শুভ ফল পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+