কবে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্য খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি হল গুরু গ্রহ। এই গ্রহ যেমন ঘর বদল করে ঠিক তেমনি তার নক্ষত্র বদলও করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের উপর।
এপ্রিল মাসের ১০ তারিখ বৃহস্পতি মঙ্গল নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকারা নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন। এসময় কোনও রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হতে চলেছে, জানুন এখান থেকে।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এই সময়ে আপনারা দেশ-বিদেশে ভ্রমণ করতে পারবেন। আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত ভালো কাজের সুফল লাভ করতে পারবেন। তাছাড়া নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে। অসমাপ্ত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময়ে আপনার ইচ্ছা পূরণ হবে। অর্থের অভাব মিটে যাবে। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন এই রাশির ব্যক্তিরা।
মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের জাতক জাতিকাদের ওপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়ে। তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পারবেন। নতুন ব্যবসায় লাভ করতে পারেন। সন্তানের জন্য ভালো খবর পাবেন। এই সময় ব্যক্তিগত জীবনের পাশাপাশি আপনার পরিবেশ অনুকূলে থাকে। ব্যবসায় লাভ করতে পারবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সোনা, পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর পরিশ্রম করতে হবে। শরীর আপনার ভালো থাকবে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। সোনা ব্যবসায় লাভ করতে পারবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনাদের আর্থিক লাভ হবে। তাছাড়া নতুন গাড়ি কিনতে পারেন। সাহস ও কঠোর পরিশ্রমের দ্বারা সব কাজ করতে পারবেন। এসময় আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য সব কাজ করতে পারেন। ধৈর্য ধরে সব কাজ করুন। এই সময়ে, সাবধানে গাড়ি চালালে সাবধানে চালাবেন। আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। নিজেকে শান্ত রেখে ব্যবসার প্রত্যেকটি কাজে বিনিয়োগ করুন। তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। যারা বিদেশে কেরিয়ার বা ব্যবসা করার চেষ্টা করছেন তারা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। এই সময়ে ব্যবসার সব কাজে বিনিয়োগ করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications