অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দেবগুরু, বৃহস্পতির কৃপা পাবেন কারা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ খ্যাতি, সৌরভ, সম্পদ, জ্ঞানের কারক। এই গ্রহ ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারো জন্য নেতিবাচকও হতে পারে।

কোন নক্ষত্রে প্রবেশ করবে দেবগুরু
এপ্রিল মাসের ২২ তারিখ সকাল ৩ টে ৩৩ মিনিটে বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রের প্রথম ঘরে প্রবেশ করবে। ২১ জুন রাত ১টা ১৯ মিনিটে সে ঘর ত্যাগ করবে। অশ্বিনী নক্ষেত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে ভাগ্যের খুলে যাবে কিছু রাশির জাতক জাতিকাদের। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি
গুরু গ্রহ পরিবর্তন করে অশ্বিনী নক্ষত্র প্রবেশ করায় এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি জীবনে যা চাইবেন করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। বিবাহিত জীবনে সমস্যা থাকলে সেটা কেটে যেতে পারে। আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে।

মিথুন রাশি
দেবগুরু আপনার একাদশ ঘরে বসে রয়েছেন। এই সময় আপনারা চাকরি থেকে ব্যবসায় সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্র জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনেও সাফল্য আসবে। আপনি সবসময় ভালো সময় কাটাতে পারবেন। মাথা ঠান্ডা করে যে কাজের সিদ্ধান্ত নেবেন সে কাজেই সফলতা মিলবে আপনার।

ধনু রাশি
দেবগুরু অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করার কারনে ধনু রাশির জাতক জাতিকাদের ভালো সময় শুরু হবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির অফার পেতে পারেন। সেই সঙ্গে ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন আপনি। সমাজে সম্মান বাড়বে আপনাদের। যেকোনোও প্রতিযোগিতা মূলক পরীক্ষা দিলে সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।

মকর রাশি
এই রাশির দ্বাদশ রয়েছেন গুরু গ্রহ। এসময় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। কাজে প্রশংসা পেতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে ছিল সেই কাজ আপনার হয়ে যাবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। পিতামাতার শরীর আপনার ভালই থাকবে।এসময়ে যারা সরকারি চাকরি করছে তাদের সাফল্যের সময় শুরু হবে। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের আর্থিক দিকে লাভ হবার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications