Jupiter Transit: নতুন বছরে বৃহস্পতির কৃপায় ভাগ্য খুলবে এই রাশির ব্যক্তিদের
Jupiter Transit: নতুন বছরে বৃহস্পতির কৃপায় ভাগ্য খুলবে এই রাশির ব্যক্তিদের
বৃহস্পতি আমরা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির উপর বিশেষ প্রভাব ফেলেছে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে থেকে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। আর বৃহস্পতিকে আমরা সুখ, সমৃদ্ধির কারক বলেও জানি। এই গ্রহ যে রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে থাকে, তারা জীবনে অনেক উন্নতি করতে পারেন এবং সাফল্যেও অর্জন করতে পারেন। নতুন বছর এই গ্রহ ঘর পরিবর্তন করার কারণে কিছু রাশির জীবনে সাফল্য আসবে। দেখে নিন সেই রাশি তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি
বৃহস্পতি নতুন বছরে ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতিক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব পড়বে। তারা প্রতিটি কাজেই সফলতা পাবেন। জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন আপনি। বিবাহিত জীবনে তাঁরা সুখী হবেন। পারিবারিক জীবনে ও আপনাদের সুখ বিরাজ করবে। এই সময় যারা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাদের জীবনে আরোও উন্নতি হবে। তাদের প্রভাব ক্রমশ বাড়তে থাকবে এবং তারা অনেক সম্মানও পাবেন।

মিথুন রাশি
দেবগুরুর কারণে মিথুন রাশির জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনাদের আর্থিক দিকে অনেক লাভ হবে। অংশীদারিত্ব কাজে আপনারা বিনিয়োগ করতে পারেন। যারা চাকুরীজীবী তাদের চাকরিতে অনেক উন্নতি ঘটবে। যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় অনেক সাফল্য আসবে। আপনারা নতুনভাবে ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। সেখানে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। যারা চাকুরিজীবী তাদের পদোন্নতি ও স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে।

কর্কট রাশি
মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করার কারণে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এ সময় আপনাদের নতুন আয়ের পথ খুলবে। অর্থনৈতিক দিকে খুব শক্তিশালী হবেন আপনি। কর্মজীবন অনেক অগ্রগতি পাবেন। সামাজিকক্ষেত্রে আপনি অনেক উন্নতি করতে পারবেন। ক্রমেই প্রতিপত্তি বাড়তে থাকবে আপনার। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। অনেক কাজ করতে পারবেন। সব কাজেই সফলতা পাবেন আপনি।

তুলা রাশি
বৃহস্পতি কারণে তুলা রাশির ব্যক্তিদের জীবনে অনেক সাফল্য আসবে। আপনারা ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। চাকরিতে পদন্নোতি বাড়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ থেকে আপনি বেরোতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। আপনার মন যা চাইছে আপনি সেটি করতে পারবেন। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে।

মীন রাশি
বৃহস্পতি এই রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময়ে মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু জীবনের সাফল্য আসবে। এই সময় তারা যা চাইছেন সেটি করতে পারবেন। সেই সঙ্গে আর্থিক দিকে আপনি অনেক উন্নতি করতে পারবেন। যারা চাকরিজীবী তাদের এই সময়টি খুব ভালো যাবে। তবে আপনার স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেবেন, না হলে শরীর খারাপ হতে পারে। চিকিৎসা সংক্রান্ত যেকোনোও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। এ সময় স্বাস্থ্যর দিকে যত্ন নিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications