Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mrigashira Nakshatra: কতদিন মৃগশিরা নক্ষত্রে থাকবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় মনের ইচ্ছা পূরণ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুভ গ্রহের মধ্যে ধরা হয় বৃহস্পতিকে। এই গ্রহ যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র পরিবর্তন করে তখন নানান প্রভাব ফেলে সকলের ওপর। এবার গুরু গ্রহ মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে।

এই পরে এই গ্রহ মিথুন রাশিতে গোচর করবে। যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। এপ্রিল মাসের ২৮ তারিখ বৃহস্পতি সন্ধে ৬ টা ৫ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে। ১২ জুন পর্যন্ত একই ন নক্ষত্রে থাকবে এই শুভ গ্রহ।

jupiter


১৩ জুন অর্ধ নক্ষত্রে প্রবেশ করবে সে। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। তারপর সে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কোন রাশির ব্যক্তিদের উপর গুরু গ্রহ শুভ প্রভাব ফেলবে, জানুন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি শুভ হবে। এসময় আপনাদের সমস্ত আটকে থাকা কাজ হয়ে যাবে। তাছাড়া আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করবেন। এই সময় যদি বিদেশ যেতে চান, সেই স্বপ্ন আপনার পূরণ হবে। তাছাড়া জীবনের প্রত্যেকটি স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের ওপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনাদের শরীর ভালোই থাকবে। তাছাড়া আপনার মানসিক চাপ কমবে। এই সময় সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি নতুন কোনও কোম্পানিতে চাকরির চেষ্টা করেন, সেখানেও চাকরি পেয়ে যাবেন আপনি। আপনার সন্তানের বিদেশ যাওয়ার মতন স্বপ্ন পূরণ হবে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। বিবাহিত জীবনে সুখী হবেন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়ায় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। তাছাড়া আপনারা ভাগ্যের সমর্থন পাবেন। আপনি বড়দের কাছ থেকে বিশেষ পরামর্শ পাবেন। আপনার বাড়ি, গাড়ি কেনার মতন স্বপ্ন পূরণ হবে। আপনার শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। শরীর আপনার ভালোই থাকবে। আর্থিক দিকে লাভ হবে আপনার। আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনার চাহিদা পূরণ হবে। তাছাড়া যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ সময় বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। বাড়ির সমস্ত কাজ আপনি একাই করতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের ওপরও বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়ায় তাদের লাভ হবে। এসময় ঋণের বোঝা থেকে বের হতে পারবেন আপনি। সরকারি চাকরি যারা করছেন তাদের অর্থ লাভ হবে। কর্মকর্তারা আপনার কাজে খুব খুশি হবেন। এসময় আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। সকল কাজে বাবা-মায়ের বিশেষ সহযোগিতা পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+