বৈশাখ মাসে এগুলি দান করলেই পাবেন মা লক্ষ্মী থেকে বিষ্ণুর আশীর্বাদ
জ্যোতিষশাস্ত্রে বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই মাসে সকলেই কিন্তু দান করে থাকেন। মনে করা হয়, এই শুভ মাসে দান করলে জীবনের সমস্ত পাপ ক্ষয়ে যায়। আর এই মাসে অনেকেই পূর্বপুরুষের আত্মার শান্তি পাওয়ার জন্য অনেকেও কিন্তু তর্পণ করেন।
বৈশাখ মাস অত্যন্ত বিশেষ একটি মাস। মা লক্ষ্মী, ভগবান বিষ্ণুর কৃপা পেতে আপনি কিন্তু দান করতে পারেন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে। জানুন এই বিশেষ দিনে কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ।

কলসি দান করা শুভ
বৈশাখ মাসে কলসি দান করা খুব শুভ। এটি দান করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি পাবে। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না।
নতুন পোশাক দান করতে পারেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ সময়ে আপনি কিন্তু নতুন পোশাকও দান করতে পারেন। এটি অত্যন্ত শুভ। এতে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। আয়ু বাড়তে থাকবে এবং জীবনের সমস্ত পাপ কিন্তু ক্ষয় হবে।
ঘি দান করুন
এই বৈশাখ মাসে আপনি ঘি দান করতে পারেন। ঘি দান করলে ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। আপনার জীবনে আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন।
চাল দান করুন
বৈশাখ মাসে দারিদ্র ব্যক্তি, অভাবী ব্যক্তিদের চাল দান করুন। চাল দান করলে সম্পদ বাড়বে। ঘরে কখনও অর্থের অভাব হবে না । আপনি জীবনে সুখে থাকতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না।
এগুলি দান করা শুভ
এই বিশেষ মাসে আপনি জল, ফল, শশা, টাকা ইত্যাদি দান করুন। এই সময়ে যেহেতু গরমকাল। তাই গরমের জিনিস দান করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার অর্থপ্রাপ্তি হবে। ভাগ্যের দ্বার খুলবে।
ছাতা দান করা শুভ
বৈশাখ মাসে আপনি অভাবী ব্যক্তিদের ছাতা দান করতে পারেন। যা আপনার জন্য অত্যন্ত শুভ। এই বিশেষ সময়ে আপনি পূর্বপুরুষদেরও কৃপা পেতে, জীবনের সমস্ত কাজে আপনার সফলতা অর্জন করতে এগুলি দান করতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications