বৈশাখ মাসে কোন কোন কাজ করা শুভ , আর কোন কাজ এড়িয়ে চলাই শ্রেয়, জানুন
বৈশাখ মাস অত্যন্ত শুভ মাস। এই মাসে যেকোনও রকম শুভ কাজ করলে সেই কাজে সফলতা মেলে। চলতি বছর বৈশাখ মাস শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। যা শেষ হবে ১২ মে। বৈশাখ মাস হল বছরের দ্বিতীয় মাস।
চৈত্র মাস শেষ হবার পর আসে এই মাসটি। অত্যন্ত পবিত্র মাসে। এই মাসেই অক্ষয় তৃতীয়ার মতন বিশেষ উৎসব পালিত হয়। বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় খরমাস।

গঙ্গা স্নান করা শুভ
খরমাসে কোনও শুভ কাজ করা যায় না। এই ক্ষেত্রে এই মাসকে মলমাস বলা হয় এবং বৈশাখ মাস থেকে ফের শুভ কাজ করা হয়। এই মাসে গঙ্গা স্নান কিংবা দান কিংবা উপোস করে ভগবানের পুজো করলে জীবনে সফলতা লেগে থাকে।
কোন কাজ করবেন, কী করবেন না
এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর বিশেষ পুজোর আয়োজন করা হয়। বলা হয় ভগবান বিষ্ণু যদি খুশি থাকেন তাহলে আপনার জীবনের সফলতা নিশ্চিত। তবে বৈশাখ মাসে এমন অনেক কাজ রয়েছে সেগুলি ভুলেও করবেন না। আবার এমন অনেক কাজ রয়েছে সেগুলি করলে আপনার জীবনের সফলতা আসবে। জানেন কী করবেন আর কী করবেন না আপনি।
ভোরে ঘুম থেকে উঠুন
বৈশাখ মাসে খুব ভোরে ঘুম থেকে উঠবেন। তারপর সূর্যদেব ও তুলসীকে জল নিবেদন করুন। সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান ও ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মীর পুজো করুন। এতে আপনার জীবনে সফলতা আসবে।
ঠাকুরঘরে এটি রাখুন
এদিন জল ভর্তি পাত্র আপনার ঠাকুরঘরে রাখুন। গরিব, অভাবী ব্যক্তিদের দান করুন। এতে আপনার জীবনের সফলতা আসবে। আর্থিকদিকেও খুব লাভ করতে পারবেন আপনি।
অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকবেন না
বৈশাখ মাসে অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকবেন না। সূর্যের আলো ফোটার আগেই বিছানা থেকে ওঠা খুব ভালো। এতে আপনার জীবনে সফলতা আসবে।
তীর্থযাত্রায় যান
আর্থিক সঙ্কট কাটাতে বৈশাখ মাসে আপনি কিন্তু তীর্থযাত্রায় যেতে পারেন। সেইসঙ্গে আপনি যদি গঙ্গা কিংবা নদীতে স্নান করেন, তাহলে আপনার জীবনে সুখ লেগে থাকবে।
অভাবী ব্যক্তিকে দান করুন
এই মাস কিন্তু গরমের সময়। তাই এই সময় অভাবী ব্যক্তিকে জুতো, কিংবা ছাতা দান করতে পারেন। এতে দেখবেন আপনার দ্রুতই সম্পদ বৃদ্ধি হবে। এতে মা লক্ষ্মী ভীষণ খুশি হন।
বাসি ঘর রাখবেন না
ভুল করেও বেশিক্ষণ ঘুমাবেন না। আর সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন। তারপরে স্নান সেরে নিন বাসি ঘর রাখবেন না।
নিরামিষ খাবার খাওয়া ভালো
বৈশাখ মাসে খাবার দাবার দিকেও বিশেষ নজর রাখবেন। যেহেতু ওই সময়ে গরমকাল তাই প্রচুর জল খাবেন। তৈলাক্ত, মশলাদার খাবার খাওয়ার চেষ্টা করুন। এই সময় আমিষ খাওয়ার থেকে নিরামিষ খাওয়াই বেশি ভালো।
দুপুরে বিশ্রাম নিন
এই মাসে ভোরবেলা ঘুম থেকে উঠুন। দুপুরে খাবার কিছুক্ষণ পর বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। এই মাসে আপনি কিন্তু গায়ে তেল একদমই মাখবেন না।












Click it and Unblock the Notifications