অষ্টমী ও নবমী তিথিতে এই জিনিসগুলি বাড়িতে আনলেই পাল্টে যাবে আপনার ভাগ্য
চলছে দুর্গাপুজো। আর এই সময়ের জন্য সকলেই কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। কথিত আছে দুর্গাপুজোর সময় দেবীর কৃপা পেতে মা দুর্গার বিশেষ পুজো করতে হয় এবং মন দিয়ে দেবীকে ডাকতে হয়।
যদি আপনি এই দুর্গা পুজোর অষ্টমী ও নবমী তিথিতে এই জিনিসগুলি বাড়িতে আনেন তাহলে আপনার অর্থের অভাব কখনোই হবে না। এমনকি ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। বাড়িতে কোন কোন জিনিস এই সময় আনবেন, জানুন।

- পবিত্র জিনিস
বলা হয়, এই দুইদিন আপনি যদি বাড়িতে কোনও পবিত্র জিনিস আনেন। যেমন শঙ্খ বা কোনও ঠাকুরের ছবি বা চাল, এগুলো কেনা অত্যন্ত শুভ। এতে মা দুর্গার বিশেষ কৃপা আপনি পাবেন । সেই সঙ্গে আপনার সম্পদ হু হু করে বাড়তে থাকবে। অর্থপ্রাপ্তি হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না।
- পিতলের কলসি
অষ্টমী ও নবমীর দিন পিতলের কলসি বাড়িতে আনলে সারা বছরই দেবী দুর্গার কৃপা আপনার উপর থাকবে। এমন কি ভাগ্যের দ্বার খুলবে । অর্থহানি কখনোই হবে না। বাবা-মায়ের সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে। শুধু তাই নয়, যদি আপনি ব্যবসা করেন সেখানেও কিন্তু সফলতা আসবে আপনার।
- ময়ূরের পালক
অষ্টমী ও নবমীর মধ্যে যেকোনও একদিন আপনি যদি বাড়িতে ময়ূরের পালক কিনে আনেন, তাহলে ঘরে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। শুধু তাই নয়, উমার কৃপায় আপনার অর্থপ্রাপ্তি হবেই।
- মহিলাদের সাজের জিনিস
দুর্গাপুজোর সময় যদি আপনি বাড়িতে আপনার যে মহিলারা রয়েছেন, তা আপনার স্ত্রী, মা, বোন যেই থাকুক, তার জন্য যদি আপনি সাজের জিনিস কিনে আনেন, তাহলে দেবী দুর্গা খুব খুশি হবেন। তাছাড়া এই কাজ করাও কিন্তু খুব শুভ বলেও মনে করা হয়। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন ব্যবসা করলে সেখানেও আপনি সফলতা অর্জন করতে পারবেন।
- রুপোর মুদ্রা
দুর্গাপুজোর অষ্টমী ও নবমী তিথিতে একটি রুপোর মুদ্রা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ রুপো অত্যন্ত শুভ ধাতু। তাই এসময় আপনি যদি রুপোর মুদ্রা কেনেন, তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে, আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications