গুরুচণ্ডাল যোগ কি, কাদের ওপর পরে অশুভ প্রভাব, কীভাবেই বা বের হবেন এর থেকে, জানুন
গুরুচণ্ডাল যোগের কথা শুনলেই অনেক রাশির ব্যক্তিদের ভয় লাগে। তার কারণ এই যোগ যে রাশির ব্যক্তিদের উপর থাকে, তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। শুধু তাই নয়, এই গুরুচণ্ডাল যোগের প্রভাবে ব্যক্তির জীবনে আসে নানান সমস্যা। প্রতিটি ব্যক্তির জন্মকুণ্ডলীতে নানানযোগ থাকে। যার মধ্যে একটি হল এই যোগ।
এই যোগকে ধ্বংসাত্মক যোগ বলা হয়। কারণ এটির প্রভাব ব্যক্তির জীবনে নানান সমস্যা আসে। জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ও রাহু মিলিত হলে গুরুচণ্ডাল যোগ তৈরি হয়। একজন ব্যক্তির শারীরিক, আর্থিক, মানসিক নানান সমস্যার শিকার হয় ও তার জীবনে উত্থান পতন লেগেই থাকে। এছাড়া ব্যক্তিদের সম্মানও হানি হয়।

গুরুচণ্ডাল যোগ প্রতিটি মানুষের ব্যক্তির উপর কীভাবে প্রভাব ফেলে, জানেন আপনি?
- কোন ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি ও রাহু একসঙ্গে থাকে, তাহলেই কিন্তু গুরুচণ্ডাল যোগের সৃষ্টি হয়।
- যদি আপনি বিবাহিত হন ও আপনার জন্মকুণ্ডলীতে গুরুচণ্ডাল যোগ থাকে তাহলে আপনার বিবাহিত জীবনে বিবাদ লাগবেই থাকবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। স্বামী-স্ত্রীর মধ্যেও বিবাদ বাড়তে থাকবে।
- গুরুচণ্ডাল যোগের প্রভাবে ব্যক্তি বারবার চাকরি হারাতে পারেন ও মানসিক চাপ তার বাড়তে পারে।
- যে রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে গুরুচণ্ডাল যোগ রয়েছে, তাদের অর্থহানি হয়। শুধু তাই নয়, তাদের তাদের খরচ ক্রমশ বাড়তে থাকে।
- গুরুচণ্ডাল যোগের প্রভাবে ব্যক্তি খুব একগুঁয়ে প্রকৃতির হয়ে যায়। তারা কারোর সঙ্গে কাজ করতে পারেন না। একসঙ্গে থাকতেও পারে না।
- প্রতিকার
এই অশুভ যোগের প্রভাব কাটাতে আপনাকে ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে হবে। সঠিক পরামর্শ নিতে হবে। সেই সঙ্গে যদি পারেন বৃহস্পতিবার করে কপালে হলুদ ও চন্দনের তিলক লাগাবেন। আপনারা বড়দেরকে সম্মান করুন। বড় ভাইবোনেদের কথা শুনুন। সেই সঙ্গে দারিদ্র ব্যক্তিদের দান করুন। কোনও রকম নেশা করবেন না। খারাপ সঙ্গ ত্যাগ করুন। এই সময় আপনার মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications