শুক্রের স্থান বদলে ধনলাভ, লটারি প্রাপ্তির সম্ভাবনা কোন রাশির ব্যক্তিদের রয়েছে

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। শুক্রকে ঐশ্বর্য, গৌরব, সম্পদ, বিলাসিতা, দাম্পত্য জীবনের কারক বলেই মনে করা হয়।

শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই নানান প্রভাব ফেলে। নভেম্বর মাসের ৭ তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

business

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক খুব লাভ হবে। এই সময়ে আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে।

এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গেও আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। এসময় অযথা কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না। সব কাজে বন্ধুদের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। এসময় মাথা ঠান্ডা রেখেই প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি যদি বেসরকারি চাকরিতে কর্মরত হন, তাহলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসময় যারা সরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। আপনার সন্তানের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনার মনের খুশি লেগে থাকবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়। এসময় আমার আপনার অর্থ ও বক্তৃতার ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া এসময় আপনি বিলাসবহুল ভাবেই জীবন কাটাতে পারবেন আপনার। পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায়ীরা খুব ভালো মুনাফা অর্জন করতে পারবেন। নতুন চাকরি পেতে পারেন। আপনার জীবনের উপর থেকে সমস্ত সমস্যা দূর হবে। এসময় আপনি বড় কোনও ব্যবসাতে বিনিয়োগ করতে পারবেন।

এই সময় আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনি মনে খুব খুশি থাকবে। তবে দূরে কোথাও ঘুরতে গেলে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। যারা ওকালতি, সোনা ব্যবসায় যুক্ত তাদের জীবনে অত্যন্ত শুভ সময়। এসময় আপনি দাম্পত্য জীবনেও খুব সুখী হবেন। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+