মেষে প্রবেশ শুক্রের, অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে চার রাশির জাতকদের

মার্চ মাসে ১২ তারিখ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র সকাল ৮:১৩ মিনিটে। মেষ রাশিতে গমন করে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশের মধ্যে কারা আছেন।

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। মার্চ মাসে ১২ তারিখ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র সকাল ৮:১৩ মিনিটে। মেষ রাশিতে গমন করে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশের মধ্যে কারা আছেন।

কন্যা রাশি

কন্যা রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি শ্বশুরবাড়ি থেকে নতুন সম্পত্তি পেতে পারেন। বড়দের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক থাকবে। স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আপনার প্রেম জীবনের বেশ সুখ আসবে। তাছাড়া আপনি যদি বিবাহিত হন সেখানেও আপনি সুখী হবেন । যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় ভালো অর্ডার পাবেন। আপনার প্রেম জীবনে খুব সফলতা আসবে। আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। মনে কোনও সুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্য আসবে। লেখালেখির কাজেও নিয়োজিত হতে পারেন আপনি। এতদিন ধরে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা আপনার পূরণ হবে। পিতা মাতার আশীর্বাদ আপনি পাবেন। আপনার আয় ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। বড় কোনোও ব্যবসায় আপনার সাফল্য আসবে। এ সময় আপনি আপনার বেসরকারি চাকরি যারা করছেন তাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সেখান থেকে আপনার জীবনের সাফল্য আসবে।

সিংহ রাশি

সিংহ রাশি

শুক্র ঘর পরিবর্তন করে সিংহ রাশি জাতির জাতিকাদের শুভ সময় শুরু। এই সময় যারা মিডিয়া, চলচ্চিত্রের কাজে কর্মরত তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। আপনার কেরিয়ারে খুব উন্নতি হবে। সকল কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। ভাই ও বোনের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। এসময়ে সন্তানের জন্য সুখ পেতে পারেন আপনি। আপনার জীবনে আয় ক্রমশ বাড়তে থাকবে। আয়ের উৎস খুঁজে পাবেন। শেয়ার বাজার, বাজি, লটারিতে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে।দাম্পত্য জীবনেও আপনার সুখ বজায় থাকবে।

মেষ রাশি

মেষ রাশি

শুক্র ঘর পরিবর্তন করে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার ক্রমশ সম্মান বৃদ্ধি হবে। আপনি বিলাসবহুল জীবন যাপন করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা করতে পারেন। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে জীবনে সাফল্য নিশ্চিত। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+