শুক্র গোচরে ব্যবসায় অফুরন্ত লাভ, সোনার মুড়বে কোন রাশির ব্যক্তিদের ভাগ্য
শুক্র বৃষ রাশি দ্বারা শাসিত হয়। আর শুক্র মে মাসে তার নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ হবে। জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশির উল্লেখ রয়েছে।
প্রত্যেকটি রাশির ব্যক্তিদের ওপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে, এমনটা নয়। কোন রাশির ব্যক্তিদের ওপর খারাপ প্রভাব পড়বে। কোন রাশির ব্যক্তিদের এই সময় অত্যন্ত শুভ যাচ্ছে, কাদের গোল্ডেন টাইম শুরু হচ্ছে, জানুন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আয়ের ঘরে প্রবেশ করবে শুক্র গ্রহ। তাই আপনার পরিবারের সকলের খুব শুভ সময় বজায় থাকবে। এই সময় আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। মনের মানুষের সঙ্গেও দেখা হবে। মনের সব ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি আপনার সিনিয়রদের পূর্ণ আশীর্বাদ পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এসময় পরিবারের সকলের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে ঘুরতে যেতে পারেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। তাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি শুভ কাজ এই সময় করার চেষ্টা করুন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত সুখের সময়। এসময় পাইকারি আর সোনার ব্যবসায়ে আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। স্ত্রীর সঙ্গে ভালো থাকতে পারবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে পৈতৃক সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা দূর হবে। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। এসময় জীবনে সফলতার পথ খুঁজে পাবেন। তাছাড়া আপনারা ব্যবসায়ে বিনিয়োগ করলে সেখান থেকে যথেষ্ট লাভ করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়ায় তাদের চাকরিতে বেতন বাড়তে পারে। শুধু তাই নয়, মনের ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। জমি, বাড়ি ও গাড়ি কেনার জন্য শুভ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। সমাজে সম্মান, মর্যাদা বাড়তে থাকবে । আপনি যদি অংশীদারিত্ব ব্যবসা করেন, তবে আপনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই কাজ করতে হবে। কোনও ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। মনের ইচ্ছা পূরণ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications