সূর্যগ্রহণের কারণে ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের

সূর্যগ্রহণের কারণে ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি গ্রহণেরই একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তবে কোন গ্রহনই কিন্তু বিশেষ শুভ হয় বলে মনে করা হয় না। চলতি বছরের শেষ এবং দ্বিতীয় সূর্য গ্রহন আজ অর্থাৎ মঙ্গলবার ২৫ অক্টোবর বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহন হতে চলেছে। দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে নভেম্বর মাসের আট তারিখে। আজকের সূর্য গ্রহণ থেকে নভেম্বর মাসের চন্দ্রগ্রহণ দুটোই কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে।

আর এই খন্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দুপুর ২ টো ২৮ মিনিটে। গ্রহণের মাঝামাঝি সময় শুরু হবে ৪ টে ৩০ মিনিট থেকে। এই সূর্য গ্রহণ থাকবে মোট ৪ ঘন্টা ৩ মিনিট ৫৬ সেকেন্ড। এই গ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুরে থেকে । দুপুর ২ টো ৩০ মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণর উপর সরাসরি প্রভাব পড়বে সকল রাশির ওপর। এর জন্য কিছু রাশি শুভফল পাবে। আবার কিছু রাশি অশুভ ফলও পাবে। জেনে নিন কোন কোন রাশি সূর্যগ্রহণের কারণে সুফল পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র থেকে ব্যবসা ক্ষেত্রে সকল ক্ষেত্রেই তারা উন্নতি লাভ করতে পারবেন। নতুন ব্যবসায় যদি টাকা বিনিয়োগ করেন সেখানে তাদের জীবনে সাফল্য আসবে। তাদের জীবনে যে অশান্তি চলছে তার সমাধান হয়ে যাবে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ থাকবে। দাম্পত্য জীবনে সুখী থাকতে আপনি দূরে কোথাও ঘুরে আসতে পারেন। এছাড়া আপনার সন্তানের জন্য ভাবতে হবে না, সে পড়াশুনায় অত্যন্ত মনোযোগ দেবে। আপনি বিদেশেও সম্পত্তি কিনতে পারেন। যেটি আপনার জন্য খুব ভালো হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের সূর্যগ্রহণের কারণে জীবনে শুভ সময় শুরু। এ সময় আপনারা ব্যবসায় উন্নতি করতে পারবেন। প্রত্যেকটি কাজে সুযোগ আসবে। দূরের কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া আপনারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দিতে পারেন। সেখানে আপনাদের সফলতার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখানেও আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে। জীবনে কঠোর পরিশ্রম করলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

মীন রাশি

মীন রাশি

কর্মক্ষেত্র থেকে ব্যবসার ক্ষেত্রে আপনার পরিবেশ অনুকূলে থাকবে। আপনি যা চাইবেন সেটাই করতে পারবেন। পরিবারের সকল সদস্যরা আপনার কথা শুনবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। যেকোনোও ধর্মীয় কাজে মননিবেশ করতে পারেন। সেখানে আপনার ভালো সময় শুরু হবে। মন যা চাইছে সেটি আপনি করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার জীবনে সাফল্যের সময় শুরু।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+