দেবী লক্ষ্মীর কৃপা পেতে বছরের প্রথম দিন কোন রাশির ব্যক্তিরা কোন রঙের জামা পরবেন, দেখুন
দেবী লক্ষ্মীর কৃপা পেতে বছরের প্রথম দিন কোন রাশির ব্যক্তিরা কোন রঙের জামা পরবেন, দেখুন
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই আসছে নতুন বছর ২০২৩। সারা বছরটা ভালো যাক এমনই আশা করেন সকলে, আর সেই কারণেই বছরের শুরুতেই অনেকেই মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো দেন, আবার গুরুরদ্বারেও যান অনেকে। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, বছরের প্রথম দিন আপনি আপনার রাশি মিলিয়ে এই রঙের জামাকাপড় গুলি পড়তে পারেন। এতে আপনার সেই দিনটি শুভ যাবে। সেই সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে সারা বছর ভালো থাকতে পারবেন। দেখে নিন কোন রাশির ব্যক্তি নতুন বছরের প্রথম দিন কোন রঙের জামা পড়বেন।

মেষ রাশি
এই রাশির ব্যক্তিরা নতুন বছরের প্রথম দিন লাল রঙের জামা কাপড় পরুন। কারণ আপনাদের লাল রং শুভ বলে মনে করা হচ্ছে। তবে ভুল করেও এই দিনে কাল জামা কাপড় কিন্তু কখনোই পরবেন না। তাহলে আপনাদের সারা বছর নানান বিপর্যয়ের মধ্য দিয়ে কাটবে, সেই সঙ্গে আর্থিক সংকটও দেখা দিতে পারে।

বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে সাদা গোলাপি ও ক্রিম রঙের জামা কাপড় আপনার অন্ত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আপনি বছরের প্রথম দিনে এই রঙের জামা কাপড়গুলি পরুন। তবে লাল রঙের জামা কখনোই নতুন বছরে আপনি পড়বেন না। সেটি কিন্তু আপনার জন্য একেবারেই শুভ নয়।

মিথুন রাশি
বছরের প্রথম দিন সবুজ রঙের পোশাক পরুন মিথুন রাশির ব্যক্তিরা। তাহলে সারা বছর আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আপনার ভাগ্য উজ্জ্বল থাকবে। এবং জীবনে সাফল্যও আসবে। এসময় কখনই আপনি হলুদ রঙের জামা কাপড় পরবেন না।

কর্কট রাশি
বছরের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি জীবনে সফলতা চান তাহলে বছরের প্রথম দিন আপনি হলুদ ও সবুজ রংয়ের পোশাক পড়তে পারেন। যা আপনার জীবনের শুভ রং বলে বিবেচিত হবে। আপনার আটকে থাকা কাজ নতুন বছরে হয়ে যাবে। তবে ভুল করেও এই দিন কিন্তু কখনোই কালো রঙের জামা কাপড় পরবেন না, এতে আপনার আর্থিক সংকট লেগে থাকবে এবং আপনার জীবনে খুব অশুভ বলে মনে করা হবে।

সিংহ রাশি
জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির শুভ রং হল লাল ও গেরুয়া। তাই নতুন বছরের প্রথম দিন আপনি এই রঙের জামা কাপড় পড়তে পারেন। যা আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে হলুদ এবং সোনালী রঙের জামা কাপড় এই দিন এড়িয়ে চলুন। তবে আপনার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং জীবনে সফলতাও আসবে।

কন্যা রাশি
এই রাশির জাতক জাতিকারা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারিতে হালকা নীল বা হালকা গোলাপী বা সবুজ রঙের জামা কাপড় পরুন। তবেই আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। বেগুনি রঙের জামা কাপড় আপনি বছরের প্রথম দিন পড়বেন না। তাহলে কিন্তু আপনার আর্থিক দিকে নানা অবনতি লেগে থাকবে।

তুলা রাশি
এই রাশির ব্যক্তিরা নীল রঙের জামা কাপড় পড়তে পারেন। জ্যোতিষশাস্ত্রে এই রঙের জামা কাপড় পড়তে বলা হচ্ছে। তুলা রাশির ব্যক্তিরা নতুন বছরের প্রথম দিন যদি নীল রঙের জামাকাপড় পরেন তাহলে সারা বছর আপনার আর্থিক উন্নতি থাকবে এবং সব ক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করতে পারবেন, তবে গোলাপী রঙের জামা কাপড় পরবেন না।

বৃশ্চিক রাশি
বছরের প্রথম দিন এই রাশির ব্যক্তিরা মেরুন বা লাল রঙের পোশাক পরতে পারেন। আপনাদের জন্য এই রঙ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। সবুজ রঙের পোশাক কখনই পড়বেন না। তাহলে আপনার সারা বছর খুব খারাপ যাবে।

ধনু রাশি
এই রাশির ব্যক্তিরা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি লাল বা কমলা রঙের পোশাক পরুন। এটি আপনার জন্য শুভ রঙ বলে বিবেচিত হবে। যদি আপনি সারা বছর সাফল্যের মুখ দেখতে চান তাহলেই এই রঙের জামা কাপড় পরুন। তবে এই সময় বেগুনি রঙের পোশাক এড়িয়ে চলুন।

মকর রাশি
যদি আপনি ২০২৩ সালে ভালো থাকতে চান তাহলে পয়লা জানুয়ারি আপনি নীল রংয়ের পোশাক পড়ুন। তাহলে আপনার সারা বছর খুব ভালো কাটবে এবং সাফল্যের সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন। আর কালো রঙের পোশাক এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি
এই রাশির জাতক জাতিকাদের বেগুনি ও নীল রং খুব শুভ বলে মনে করা হয়। যদি পারেন নতুন বছরে আপনারা এই দুই রঙের জামা কাপড় পড়তে পারেন। তবে বছরের প্রথম দিন এই রঙের জামা কাপড় পড়লে সারা বছর আপনার জীবনের সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। তবে সবুজ রঙের জামাকাপড় এই দিন এড়িয়ে চলুন।

মীন রাশি
সারা বছর জীবনে সাফল্য ও আর্থিক দিকে উন্নতি করবার জন্য বছরের প্রথম দিন আপনি হলুদ রঙের পোশাক পরুন। তা আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। তবে সোনালী বা বেগুনি রঙের পোশাক এই দিন এড়িয়ে চলুন। তবে সারা বছর আপনি সকল কাজে সাফল্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications