মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পেতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলি
মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পেতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলি
প্রত্যেকেরই স্বপ্ন দেখে জীবনে সুখে সংসার করার। কিন্তু তেমন পরিস্থিতি সকলের জীবনে আসে না। তাছাড়া এমন অনেক মানুষ আছেন যারা সারাদিন কঠোর পরিশ্রম করেন, তবুও সেই পরিশ্রমের ফল তারা সব সময় পান না। কিন্তু এর পিছনে একটি কারণ রয়েছে সেটা হচ্ছে বাস্তুত্রুটি। যদি এটি ঠিক থাকে তাহলে তাদের কোনও সমস্যায় পড়তে হয় না। তারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেয়ে থাকেন। শুধু তাই নয়, বিষ্ণুর কৃপাও পান। জীবনে সুখী তাঁরা।

কি করলে আত্মবিশ্বাস বাড়বে
আবার এমন অনেক মানুষ রয়েছে যাদের আত্মবিশ্বাস অনেক কম। তারা জীবনে অনেকে কারনে সফলতা পান না জীবনে। অনেক রাশির এই দুর্বলতার কারণে তাদের নানান দিকে অসুবিধা সম্মুখীন হতে হয়। এমন মানুষেরা যদি প্রত্যেকদিন সকালবেলা স্নান সেরে একটি তামার পাত্রে জল ভরে সামান্য সিঁদুর ও ফুল দিয়ে সূর্যকে অর্পণ করেন, তাহলে আপনার জীবনে সফলতা পাবেন। আত্মবিশ্বাস বাড়বে ।দারিদ্রতা ফেটে যাবে এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে।

ঘিয়ের প্রদীপ জ্বালান
ঘরের দারিদ্রতা দূর করতে রোজ সন্ধ্যায় মূল দরজার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এতে মা লক্ষ্মী খুশি হন। এবং আপনি জীবনে এগিয়েও যেতে পারবেন। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। তাই এই কাজটি করতে কখনোই ভুলবেন না।

হলুদ জলে মিশিয়ে স্নান করুন
যদি আপনার ভাগ্যের সহায় না থাকে তাহলে আপনি প্রত্যেকদিন স্নানের সময় এক চিমটি হলুদ স্নানের জলে মিশে সেই জলে স্নান করুন। তাতে বৃহস্পতি আপনার শক্তিশালী হবে। মা লক্ষ্মী এবং মা বিষ্ণুর কৃপায় আপনার জীবনে আসবে সাফল্য। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে অনেক উন্নতি লাভ করতে পারবেন।

এটি করুন, সাফল্য মিলবে
শনিবার করে পিপল গাছের নিচে জল ঢালুন এবং সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালান। জীবনে উপকার হবে। শনিদেব খুশি হবেন। কর্মক্ষেত্র থেকে ব্যবসার ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করতে পারবেন। আপনার সামনে যে বাধা গুলো রয়েছে সেগুলি কেটে যাবে।

বালিশের নিচে কয়েন রাখুন
রাতে বালিশের নিচে এক টাকার কয়েন রেখে ঘুমান। এতে আপনার জীবনে আর্থিক দিকে উন্নতি বাড়বে। এক টাকার কয়েন সাতদিন রাখবেন, তার বেশি না। এই কাজটি ঘুমানোর সময় সঠিক স্থানে রাখুন। তবে এই কাজটি করার আগে কাউকে বলবেন না। কাজ করার পরেও কাউকে বলবেন না। তাহলে এগিয়ে যেতে পারবেন। সাফল্য মিলবেই।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications