এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা শনিদেবের বিশেষ আশীর্বাদ থেকে বঞ্চিত হন না
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নায়ের দেবতা বলেই মনে করা হয়। শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। যে ব্যক্তি শুভ কাজ করেন শনি তাঁকে শুভ ফল দেন।
যে ব্যক্তি অশুভ কাজে লিপ্ত থাকেন শনি দেখে অশুভ ফলই দেন। এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা শনিদেবের বিশেষ কৃপা পান। কর্মদাতা গ্রহের কৃপায় তাদের জীবনে সফলতা লেগেই থাকে। আর্থিক দিকেও তাদের খুব উন্নতি হয়।

- কোন তারিখে জন্মগ্রহণ ব্যক্তিরা শনিদেবের কৃপা পান
যারা ৮, ১৭, ২৬ তারিখে জন্মগ্রহণ করেছেন তারা শনিদেবের আশীর্বাদ পান। শনিদেবের প্রিয় সংখ্যাই হল ৮। সংখ্যাতত্ত্ব অনুসারে ৮ নম্বরের অধিপতি হলেন শনি। ৮, ১৬,২৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব উন্নতি করেন জীবনে। সকলের সঙ্গে মিলে মিশিয়ে থাকতে পারেন এরা।
- খুব সরল, সাদাসিধে ব্যক্তি হন
এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব সরল, সাদাসিধে প্রকৃতির হয়ে থাকেন। খুব সাধারণভাবে জীবন কাটাতে পারেন। এরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন না। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকেন এরা।
- এই কাজেই এরা পারদর্শী হন
শনিদেবের বিশেষ কৃপা পাওয়ার ফলে এরা গান, আঁকা, ব্যবসা, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন। এরা সকল কাজে পারদর্শী হয়ে থাকেন। এরা সকলে সকল কাজেই এগিয়ে যেতে পারেন। স্ত্রীর সঙ্গে সুখের সংসার করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে এরা খুব সুখী হন। এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কোন কাজেই কখনোও পিছিয়ে পড়েন না।
- আর্থিক দিক উন্নতি করতে পারেন এরা
কোনোও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এরা পিছপা হন না। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জীবনে খুব এগোতে পারেন। ভাই-বোনের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাস বজায় রাখেন এরা। প্রেমের সম্পর্কে এরা ভালো থাকেন। সন্তানদের কাছে এরা সুখে থাকেন। শনিদেবের কৃপায় এরা জীবনে খুব সুখী হন। আর্থিক দিকে লাভ করেন যথেষ্ট।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications