সূর্য ঘর পরিবর্তন করায় কাদের শুভ সময় শুরু হবে, কারাই বা মাথা ঠান্ডা রাখবেন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বিশেষ প্রভাব ফেলে সকল আরশির ব্যক্তিদের ওপর। সূর্য এপ্রিল মাসের ১৪ তারিখ তার স্থান পরিবর্তন করতে চলেছেন। মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। দুপুর ২ টো ৪২ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে সূর্য। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজাই হল সূর্য। মেষ রাশির পঞ্চম ঘরের অধিপতিও সূর্য।

কোন রাশির ব্যক্তিদের ওপর কেমন প্রভাব পড়বে, দেখুন

কোন রাশির ব্যক্তিদের ওপর কেমন প্রভাব পড়বে, দেখুন

সূর্য গ্রহ এপ্রিল মাসে ঘর পরিবর্তন করার কারণে কিছু রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে আবার কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময়ও শুরু হবে, জানুন কোন রাশির ব্যক্তিদের ভালো সময় এবং কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে।

 মেষ রাশি

মেষ রাশি

সূর্য ঘর পরিবর্তন করার কারণে মেষ রাশির জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনি জীবনে যা তাই চাইবেন তাই করতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার। মাথা ঠান্ডা রেখে যে কাজ করবেন সে কাজেই সফলতা মিলবে আপনার।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময় আপনার খুব চাপের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ এইসময়ে আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। অর্থের নানান ক্ষতি হতে পারে। আপনারা বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

সূর্য ঘর পরিবর্তন করে আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। তাই এসময় আপনার যা ইচ্ছা হবে তাই করতে পারবেন অর্থাৎ আপনার যদি কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভবনা রয়েছে। এসময়ে নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন। জীবনে সাফল্যের সময় শুরু হচ্ছে আপনার।

 কর্কট রাশি

কর্কট রাশি

সূর্য গ্রহ কর্কট রাশির দশম ঘরে প্রবেশ করতে চলেছে। কর্মক্ষেত্রে খুব ভালো সুযোগ আসবে আপনার। তবে এই সময় শরীর একটু খারাপ হতে পারে। তাই শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন, না হলে পরবর্তীকালে আপনাকে অনেক অসুবিধায় ভুগতে হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্য ঘর পরিবর্তন করে আপনার নবম ঘরে প্রবেশ করতে চলেছে। এসময়ে আপনার পিতা-মাতার সঙ্গে বিবাদ বাধতে পারে। বড়দের সম্মান করুন, না হলে সংসারে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তবে পারিবারিক জীবনে অশান্তি লেগে থাকবে আপনার।

কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময়ে আপনারা শ্বশুরবাড়ি থেকে নতুন সম্পত্তি ফিরে পেতে পারেন। তবে দাম্পত্য জীবনে খানিকটা চিড় ধরবে। আপনারা এসময়ে লেনদেনের যেকোনও ব্যবসা করার আগে ভেবে চিন্তে করবেন।

 তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশি সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। তাই এসময়ে আপনার পারিবারিক অশান্তির সম্মুখীন হতে হবে। চিন্তা ভাবনা করে যদি কোনও কাজ না করেন তাহলে সেই কাজের জন্য পরবর্তীকালে আপনাকে অসুবিধায় পড়তে হবে। এসময়ে আপনি যদি প্রেমের সম্পর্কে যুক্ত থাকেন তাহলে আপনার জীবনের শুভ সময় শুরু হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশি সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। এসময়ে শত্রুরা আপনার কোন ক্ষতি করতে পারবেনা। পরিবারের সকল সদস্যদের সহযোগিতা পাবেন আপনি। আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ যত্ন নেবেন। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নিন।

ধনু রাশি

ধনু রাশি

সূর্য ঘর পরিবর্তন করে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে। এসময়ে আপনার মানসিক চাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। পড়াশোনায় নানান সমস্যা আসতে পারে। এসময়ে মাথা ঠান্ডা করে সব কাজ করবেন। কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন না।

মকর রাশি

মকর রাশি

সূর্য গ্রহ ঘর পরিবর্তন করায় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। মা, বাবার শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন আপনি। এই সময়ে আপনাকে লেনদেন সংক্রান্ত যেকোনও বিষয়ে সমস্যার মুখে পড়তে হতে পারে, তবে সমস্ত বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। বাইরে ঘুরতে যেতে পারেন আপনি। এই সময়ে আপনি কোনও কাজের জন্য চিন্তা করবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

 মীন রাশি

মীন রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় মীন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময়ে পরিবারের সকলের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করুন, নম্রভাবে কথা বলার চেষ্টা করবেন। ব্যবসায় আপনি সাফল্যের মুখ দেখবেন। তবে অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কিছু লেনদেন করার আগে বারবার ভেবে নিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+