শারদ পূর্ণিমা কবে পড়েছে, তৈরি হচ্ছে এই শুভ যোগগুলি, সুখের সময় শুরু হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে শারদ পূর্নিমার বিশেষ গুরুত্ব রয়েছে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় শারদ পূর্ণিমা। যা রাস পূর্ণিমা নামেও পরিচিত। এই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। পূর্ণিমার রাতে চাঁদ এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। চলতি বছর ১৬ অক্টোবর পড়েছে শারদ পূর্ণিমা।
এই সময়টি অত্যন্ত শুভ সময়। শারদ পূর্ণিমার রাতে চাঁদের আলোতে রাখা হয় খির। যা ভগবানকে নিবেদন করা হয়। এই সময়ে এই শুভ যোগগুলি গঠিত হচ্ছে। বুধাদিত্য যোগ, শশ যোগ, রবি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। এই যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। কর্মজীবনে তারা অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। ভাগ্যের দ্বার তাদের খোলা থাকবে। অর্থ, প্রতিপত্তি বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন এই রাশির ব্যক্তিরা। নতুন ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
- কন্যা রাশি
শারদপূর্ণিমায় কন্যা রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন, তাদের অত্যন্ত শুভ সময়। পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখে থাকবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। ব্যবসায়ে খুব সফলতা অর্জন করতে পারবেন আপনি।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। এই সময় কর্মজীবনে বড় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সেখানে সকলের বিশেষ সহযোগিতা পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে এসময় পরিবারের সকলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। তবে ব্যবসায় বাবা-মায়ের বিশেষ সহযোগিতা পাবেন আপনি।
- মীন রাশি
শারদ পূর্ণিমায় মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন থেকে চাকরিতে খুব সফলতা আসবে। কাজে নতুন সুযোগ পাবেন। প্রত্যাশার চেয়েও বড় কিছু পেতে পারেন। সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন। চাকরি থেকে ব্যবসায়েও যথেষ্ট নাম করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications