Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের সময় থেকে কোন রাশির ব্যক্তিদের গোল্ডেন টাইম শুরু হবে

জ্যোতিষশাস্ত্রে, চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর চারটি করে গ্রহণ ঘটে। দুটি সূর্যগ্রহণ, আর দুটি চন্দ্রগ্রহণ। এবার বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। পিতৃপক্ষেই ঘটবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ১৮সেপ্টেম্বর ঘটবে এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই সময়ে চন্দ্র মীন রাশিতে থাকবে, সেখানেই উপস্থিত হয়েছে রাহু গ্রহ। এই দুই গ্রহের মিলনে তৈরি হবে গ্রহণযোগও।

এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময়ে এই রাশির জাতক-জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব পড়বে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ৬ টা ১১ মিনিট থেকে যা শেষ হবে ১০ টা ১৭ মিনিটে। এই গ্রহণের সময়কাল ৪ ঘন্টা ৬ মিনিট স্থির হবে। এই গ্রহণের সময় কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

lunar eclipse

  • বৃষ রাশি

বৃষ রাশির একাদশ ঘরে প্রবেশ করবে চন্দ্র। তাছাড়াও চন্দ্রগ্রহণের শুভ প্রভাবে এই রাশির ব্যক্তিরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তাদের ভাগ্যের দ্বার খুলবে। আর্থিক দিকে খুব লাভ হবে তাঁদের।

তারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে। এসময় পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে চন্দ্র। গ্রহণের শুভ প্রভাবে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মানসিক চাপ কমবে। এমনি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হবেন। আর্থিকদিকে লাভ হবে।

এসময় ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। এসময় আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। ব্যবসার কাজে আপনি পিতা মাতার সম্পূর্ণ সমর্থন পাবেন। তাছাড়া নতুন বাড়ি, যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। দূরে কোথাও ঘুরতে গেলে বাবা মাকে সঙ্গে নিয়ে যান।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক চাপ কমবে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন।এই সময় আপনার বাড়িতে কেউ আসতে পারে। অতিথিদের আগমনে আপনার জীবনে শুভ সময়ই শুরু হবে। ধৈর্য ধরে সব কাজ করুন। তাছাড়া জীবনে খুব সুখ পাবেন। পরিবারের সন্তানদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+