আগামী মাসে শনির বিপরীতমুখী গতি কাদের কর্মক্ষেত্র থেকে ব্যবসায় সমস্যায় ফেলবে, জানুন
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। ২৯ জুন রাত ১১ টা ৪০ মিনিটে শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে।
৫ মাস একই অবস্থায় থাকবে সে। তারপর ১৫ নভেম্বর শনি গ্রহের বিশেষ কৃপা পাবেন কিছু রাশির জাতকরা। আবার কিছু রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। তাদের উপর সাড়েসাতির অশুভ প্রভাব পড়তে পারে, তাই কোন রাশির ব্যক্তিদেরকে খুব সতর্ক থাকতে হবে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে। চাকুরীজীবীদের কর্মক্ষেত্রে খুব অসুবিধায় পড়তে হবে। এই রাশির জাতক জাতিকাদের শরীর খারাপ হতে পারে। তাই মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনার নানান সমস্যার কারণে আপনি কোনও কাজে এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে নানান অশান্তি হতে পারে। আর্থিক দিকে খুব অসুবিধা হবে আপনার। এসময় আপনাকে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। ব্যবসায় নানান ক্ষতি হতে পারে। তাই আগেই সাবধান হোন।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় পরিবারের সকলের সঙ্গে অশান্তি দেখা দেবে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে আর্থিক ক্ষতি হবে। আপনার মানসিক চাপ বাড়বে। দাম্পত্য জীবনে নানা অশান্তির সঙ্গে কোনোভাবেই আপনি ভালো থাকতে পারবেন না। এসময় আপনার অর্থ ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। হতাশার সম্মুখীন হবেন। আপনি প্রেম জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার শনির কারণে নানা সমস্যায় পড়তে হবে আপনাকে। প্রত্যেকটি কাজেই বাধার সম্মুখীন হবেন আপনি। এসময় কাউকে বিশ্বাস করবেন না। আর সকলের সঙ্গে আপনি খিটখিটে ব্যবহার করবেন। এসময় প্রত্যেকটি কাজেই হেরে যাবেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি হতে থাকবে। সন্তানের সঙ্গে আপনার শুভ সম্পর্ক থাকবে না। তবে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications