Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ার আগে শনির নক্ষত্র বদল, ব্যবসাক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কারা

জ্যোতিষশাস্ত্রে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গেই সকলে পালন করেন অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার আগে এই শনি গ্রহ কিন্তু তার নক্ষত্র বদল করবে। আর যে কারণে কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত অশুভ সময় শুরু হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের জীবনে নানান সমস্যা হতে পারে। জানেন কোন রাশির ব্যক্তিদের জীবনে খুব খারাপ সময় শুরু হচ্ছে। কাদের স্বপ্ন পূরণ হবে না, জানুন।

শনি গ্রহ আড়াই বছর অন্তর অন্তর তার ঘর বদল করে থাকে । শনি হল ধীরগতির গ্রহ। শনির ঘর পরিবর্তন কিছু রাশির জাতক-জাতিকাদের উপর খুব খারাপ প্রভাব ফেলবে। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, জানুন। শনি মীন ও পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। অক্ষয় তৃতীয়ার আগে ২৮ এপ্রিল শনি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। এবং যার প্রভাব পড়বে বারো রাশির ব্যক্তিদের উপর। কোন রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হচ্ছে, জানুন।

business man


কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর শনির নক্ষত্র গোচরের অশুভ প্রভাব পড়বে। এরা কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না। সকলের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে থাকবে। ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হন। এসময় অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে ঝগড়া, অশান্তি লেগে থাকবে। নতুন সম্পত্তি কেনার আগে সাবধান হোন আপনি। ব্যবসায় আপনার নানান সমস্যা আসবে। এসময় অযথা কারোর সঙ্গে একদমই তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হোন আপনিও।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় যারা চাকরি করছেন তাদের জীবনে নানান সমস্যা আসবে। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। এই সময়ে চাকরিজীবীদের জীবনে নানান সমস্যা আসবে। তাছাড়া যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদেরও জীবনে সমস্যা আসবে। এসময় আপনার রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। এসময় আপনার টাকা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগেই সাবধান হোন। সন্তানের সঙ্গে খুব অশান্তি বাঁধবে আপনার। মাথা ঠান্ডা রেখে চলবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+