এবার নক্ষত্র বদল করবে শনি, কেরিয়ারে উন্নতির শীর্ষে পৌঁছাবেন কারা?
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল ন্যায়ের গ্রহ। এই গ্রহ যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।
২৮ এপ্রিল সকাল ৭ টা ৫২ মিনিটে শনি তার নক্ষত্র বদল করবে। এবার শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন?

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করে এই গ্রহ। তাদের জীবনে সফলতার সময় শুরু হবে। আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। কোনও কাজে পিছিয়ে যাবেন না। কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। শরীর আপনার ভালোই থাকবে। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানে এগিয়ে যেতে পারবেন। এসময়ে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। মানসিক ভাবেও আপনি ভালো থাকতে পারবেন।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের ওপর শনির বিশেষ প্রভাব পড়বে। এই সময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। তাছাড়া আপনার নতুন চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন আপনি।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের নবম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া এই সময় আপনার অগ্রগতির সময়। উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করুন। এসময় বিবাহিত জীবনেও ভালো থাকবেন। শরীর আপনার ভালোই থাকবে। আত্মীয়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্কের মধ্যে আরও মধুরতা আসবে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। ধৈর্য ধরে সব কাজ করবেন। এসময় যদি আপনি নতুন কোনও ব্যবসা শুরু করতে চান করতে পারেন। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ভালো থাকতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications