চলতি বছর কবে, কখন শনি স্থান বদল করবে, কোন রাশির ব্যক্তিদের সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। তার ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হল শনি গ্রহ। এই গ্রহ ঘর পরিবর্তন করতে সময় নেয় আড়াই বছর। ২০২৫ সালে শনি ঘর পরিবর্তন করতে চলেছে।
এসময় বৃহস্পতি, রাহু, কেতু তার স্থান বদল করবে। শনির স্থান বদলে কিছু রাশির লাভ হবে তাদের। চলতি বছর কবে কর্মদাতা গ্রহ শনি স্থান বদল করবে। কোন রাশির ব্যক্তিদের উপরেই বা প্রভাব ফেলবে। তারপর কোন রাশিতেই বা যাত্রা করবে, জানুন শনিদেবের গুরুত্ব সম্পর্কে।

- কবে শনি স্থান বদল করবে
জ্যোতিষশাস্ত্রে শনিকে সবথেকে ধীরগতি গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করতে সময় নেয় আড়াই বছর। বর্তমানে শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে। এরপর সে তুলা রাশি ও মেষ রাশিতে প্রবেশ করবে। মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেও স্বয়ং কর্মদাতা গ্রহ শনি।
- গুরুত্ব
বলা হয়, যে রাশির ব্যক্তিদের উপর শনি অশুভদৃষ্টি দেয়, তাদের কোনও কাজেই সফলতায় আসে না। এমনকি বিবাহিত জীবনেও তারা কখনও সুখী হয় না। তবে শনি শুভদৃষ্টিতেও ব্যক্তির জীবনে সফলতা নিশ্চিত। এমনকি চাকরি, কেরিয়ার, ব্যবসাতেও সে অনেক দূর পর্যন্ত এগোতে পারে। এক কথায় শনি যেকোনও ব্যক্তিকে রাজা থেকে ফকির, ফকির থেকে রাজা করতে বেশিক্ষণ সময় নেয় না।
- কবে, কোথায় যাত্রা করবে এই গ্রহ
শনি একটি ধীর গতিশীল গ্রহ। শনি একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে প্রায় আড়াই বছর সময় নেয়। শনি বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে রয়েছে। বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে। চলতি বছর শনি ২৯, রাত ১০ টা ০৭ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে।
- মার্চ মাসে স্থান শনির
এই গ্রহ মীন রাশিতে গমন করায় ২২ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যাবে। বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করবে। শনিদেব ৩১ মার্চ উদিত হবে। তারপর ১৩ জুলাই মীন রাশিতে বিপরীতমুখী হবে। ২৮ নভেম্বর মাসে মার্গী হবে শনি।
- ধাইয়ার প্রভাব কাদের ওপর পড়বে
যাদের ওপর শনির সাড়ে সাতি ও ধাইয়ার প্রভাব থাকে, তাঁদের জীবনে নানান সমস্যা আসে। ২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু রাশির ব্যক্তিদের সাড়েসাতি ও ধাইয়া শুরু হবে। এই বছর, মকর রাশির জাতকদের জন্য সাড়ে সাতি শেষ হবে।
- ধাইয়ার প্রভাব কাদের ওপর প্রভাব পড়বে
মীন রাশিতে শনির গমনের সঙ্গে সঙ্গে মীন রাশিতে সাড়েসাতির দ্বিতীয় পর্ব, কুম্ভ রাশিতে শেষ পর্ব ও মেষ রাশিতে প্রথম পর্ব শুরু হবে। এছাড়াও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ধাইয়া শেষ হবে। যেখানে ধনু রাশির জাতকদের জন্য ধাইয়ার শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications