নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এই গ্রহরা, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাদের

জ্যোতিষশাস্ত্রে, সূর্য ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহই অত্যন্ত শুভ গ্রহ। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

সূর্য ১৯ জুলাই রাত ১১ টা ২১ মিনিটে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। অগাস্ট মাসের ২ তারিখ পর্যন্ত এই নক্ষত্রে বিরাজ করবে। শনিও এই নক্ষত্রে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, কারা রয়েছেন, তালিকায়।

JOB

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরি থেকে ব্যবসায় অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। সমাজে সম্মান বাড়বে। স্বাস্থ্য আপনার ভালো যাবে। অযথা কারোর সঙ্গে তর্ক করবেন না। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। শরীর আপনার ভালোই থাকবে। সমাজে সম্মান বাড়বে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান, সেখান বিনিয়োগ করতে পারেন। সোনা ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনি ও সূর্যের শুভ প্রভাব পড়বে। তাই এসময় আপনার কাজে সকলেই খুশি হবেন। পুরানো ব্যবসা থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে যে কাজটি আপনার আটকে ছিল, সেই কাজ দ্রুত করতে পারবেন। ছোটখাটো যে সমস্যায় ছিলেন সেটি থেকে বের হতে পারেন। এসময় আর্থিক দিয়ে লাভ হবে।কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ই আপনার প্রতি সম্পূর্ণ সদয় হবেন। কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না। মডেলিং, বেসরকারি কাজে যুক্ত তাঁদের সাফল্যের সময় শুরু হবে।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসা থেকে খুব অর্থ উপার্জন করতে পারবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন। সমাজে সম্মান বাড়বে। তাছাড়া যারা রাজনীতি করছেন তাদের রাজনীতিতে যথেষ্ট শুভ সময়। দূরে কোথাও ঘুরতে গেলে একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবেন।নতুন সম্পত্তি কিনতে পারেন। শরীর এসময়ে আপনার ভালোই থাকবে। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন।অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+