Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জুনেই তৈরি হবে শুভ ‘রুচক রাজযোগ’, সব বাধা দূর হয়ে সাফল্যের শিখরে পৌঁছাবেন কারা

জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর কাছে ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। জুন মাসটি কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ গ্রহের সেনাপতি মঙ্গল রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে আগামী মাসেই।

পয়লা জুন বিকেল ৩ টে ৫১ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে সেনাপতি গ্রহ মঙ্গল। ১২ জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। এসময় তৈরি হবে শুভ 'রুচক রাজযোগ’। যার কারণে কিছু রাশির আর্থিক দিকে লাভ হবে, সাহস বাড়তে থাকবে। দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Ruchak Rajyog

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের উপর রুচক রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় সমাজে আপনার সম্মান বাড়তে থাকবে। আর্থিক দিকে খুব লাভ হবে। আত্মবিশ্বাস, সাহস বাড়বে। যে কারণে আপনি প্রত্যেকটি ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন। আপনার স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে আপনার। কমবে মানসিক চাপও। এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে চলেছে। এই সময়ে যে কাজ করবেন অবশ্যই মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন।

  • বৃষ রাশি

রুচক রাজযোগ বৃষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশ ঘরে তৈরি হবে। এসময় আপনি দূরে কোথাও যাত্রা করতে পারেন। সেই যাত্রা আপনার সুখকর হবে। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। এসময় যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক জীবনে যে অশান্তি ছিল সেটি অনেকটাই কেটে যাবে। ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আপনি।

  • মিথুন রাশি

মিথুন রাশির একাদশ ঘরে তৈরি হবে রুচক রাজযোগ। এই সময় আপনার আর্থিক দিকে লাভ হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে সুবিধা হবে। উচ্চ শিক্ষার জন্য আপনার বিদেশে যাত্রা করতে হতে পারে। শরীর ভালোই থাকবে আপনার। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। সন্তানদের কোনও সুখবরে আপনি আরোও খুশি হবেন। এসময় শরীর খুব ভালো থাকবে তবে, পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। পায়ের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এসময় হঠাৎ করেই আপনার হাতে প্রচুর অর্থ আসতে পারে। তাছাড়া আপনি যদি লটারিতে বিনিয়োগ করেন সেখান থেকেও লাভের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+