রাহু গোচরে আলমারিতে টাকা উপচে পরবে এই রাশির ব্যক্তিদের, লিস্টে কি আপনি আছেন?
রাহু গ্রহকে অশুভ গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ যখন কোনও রাশির ব্যক্তিদের উপর অশুভ দৃষ্টি দেয়, তখন সেই ব্যক্তি সকল কাজেই সফলতা অর্জন করতে পারেন না। এমনকি তার জীবনে আসে নানান সমস্যা। ২০২৫ সালের ১৮ মে রাহু স্থান বদল করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে।
২০২৬ সালের ৫ ডিসেম্বর পর্যন্ত একই রাশিতে থাকবে রাহু। রাহু স্থান বদল করায় কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে। কাদেরই বা ভাগ্যের দ্বার খুলবে। কারাই বা নতুন সম্পত্তির মালিক হবেন, জানুন।

- মেষ রাশি
রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় যারা ব্যবসায়ে যুক্ত তাদের জন্য খুব ভালো সময়। আপনি যদি কোনও ব্যবসার চুক্তিতে সই করতে চান করতে পারেন।
এসময় সন্তানরা আপনার কাজের জন্য আরও খুশি হবেন। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গেই শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের ভাগ্যে সোনা ফলবে। এসময় তারা যে কাজেই হাত দেবেন, সেই কাজেই মিলবে সফলতা। বেসরকারি চাকরি যারা করছেন তাদের জীবনে খুব শুভ সময়। কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা আসবে। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি নতুন চাকরিতে গতি পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।
কোনও কাজই পিছিয়ে যাবেন না। আপনার বেতন হুহু করে বাড়তে থাকবে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। তবে এসময় কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। অযথা কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। এই সময় আপনার জন্য ভালো যাবে।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর রাহুর বিশেষ প্রভাব পরবে। তাদের জন্য খুব শুভ সময়। এই সময়ে আপনার তৃতীয় ঘরেই প্রবেশ করবে রাহু। তাই আপনার সাহস, মানসিকতা বাড়তে থাকবে। এসময় সমাজে আপনার সম্মান বাড়বে।
আপনার কাজের প্রশংসা করবেন সকলে। কর্মক্ষেত্রে আয়ের নতুন পথ খুলবে। কোনও কাজেই আপনি হেরে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications