New Year 2025: নতুন বছরে কবে, কখন, কোন গ্রহ তাদের গতিপথ পরিবর্তন করবে, কারাই বা লাভবান হবেন
জ্যোতিষশাস্ত্রে গ্রহ, নক্ষত্ররা নিজেদের সময় মতন তাদের ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে। নতুন বছরে অনেক বড় গ্রহরা তাদের স্থান পরিবর্তন করতে চলেছে। যার বিশেষ প্রভাবে আর্থিক দিয়ে খুব লাভ হবে এই কিছু রাশির জাতকদের।
নতুন বছরের সূর্য, মঙ্গল, বুধ, শুক্র গ্রহ তার ঘর পরিবর্তন করবে। আর যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। তাছাড়াও চাঁদ গতিপথ পরিবর্তন করবে মাত্র আড়াই দিন অন্তর। এসময় শনি, বৃহস্পতি, রাহু, কেতুও তার ঘর পরিবর্তন করতে চলেছে।

- কোথায় কোন গ্রহ থাকবে
পয়লা জানুয়ারি সূর্য ধনু রাশিতে, চন্দ্র ধনু রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে থাকবে। বুধ বৃশ্চিক রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে শুক্র কুম্ভ রাশিতে, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে কেতু কন্যা রাশিতে থাকবে।
- শনি কবে ঘর বদল করবে
শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে ২৯ মার্চ রাত ৯ টা ৪৪ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। আর ১৩ই জুলাই সকাল ৯ টা ৪০ মিনিটে মীন রাশিতে বিপরীতমুখী হবে। এই গ্রহ ২৪ নভেম্বর ২৮ নভেম্বর সকাল ৯ টা ২১ মিনিটে মীন রাশির অস্ত যেতে চলে যাবে। যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ব্যবসাতেও লাভ হবে তাদের। সেই রাশির মধ্যে রয়েছে কর্কট, বৃশ্চিক, মেষ, মীন রাশি।
- বৃহস্পতির গতিপথ বদলের সময়
নতুন বছরে বৃহস্পতিও তার স্থান পরিবর্তন করবে অর্থাৎ ১৪ মে রাত ১০ টা ৩৩ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে। ১৮ অক্টোবর সন্ধ্যে ৭ টা ৪৬ মিনিটে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপর ১১ নভেম্বর রাত ১০ টা ১০ মিনিটে বৃহস্পতি কর্কট রাশিতে বিপরীতমুখী হবে। ৫ ডিসেম্বর বিকেল পাঁচটা ২৫ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ। আর যার প্রভাবে মেষ, বৃষ, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। তারা সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারবেন।
- কবে রাহু ও কেতু স্থান পরিবর্তন করবে
নতুন বছরে রাহু, কেতু গ্রহ অর্থাৎ ছায়া গ্রহ তাদের গতিপথ বদল করতে চলেছে। নতুন বছরে রাহু থাকবে মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে সন্ধ্যে ৭ টা ৩৫ মিনিটে। কুম্ভ ও সিংহ রাশিতে প্রবেশ করবে। সারা বছর একই রাশিতে বিরাজ করবে তারা। এসময় এই দুই গ্রহের বিশেষ প্রভাব পড়বে কর্কট, বৃশ্চিক, কুম্ভ আর ধনু রাশির জাতক জাতিকাদের উপর জীবনের ওপর। সকল কাজেই তারা এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications